দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না সিএনজি চালকরা

ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে বনানীতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সিএনজি অটোরিকশার চালকেরা। সকাল থেকে শুরু হওয়া আন্দোলন এখনো শেষ হয়নি। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে বিকেলে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, সিএনজি অটোরিকশার চালকরা এখনো রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। তারা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবেন না। প্রথমে তারা রাস্তার দুই লেনে আন্দোলন করছিলেন, আমরা এক লেন থেকে সরিয়ে দেওয়ার পর এখন তারা এক লেন দখল করে আন্দোলন করছেন। তাদের আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের কথা শুনছেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে চালকদের সরিয়ে দিতে পুলিশ কিছুটা চড়াও হয়। এতে পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজি চালকরা সড়কে অবস্থান নিলে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সিএনজি অটোরিকশার চালকেরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। সাড়ে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের সংগঠন ঢাকা-সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট বলছে, তাদের গাড়ি ঢাকা জেলায় নিবন্ধিত হলেও মহানগরীতে চলাচলের সুযোগ পায় না। জেলার অন্যস্থানের মতো নগরে চলাচলের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026