কুষ্টিয়ায় পাউবোর কোটি টাকার তেল চুরির অভিযোগ , অভিযানে দুদক

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি টাকার তেল চুরির অভিযোগে কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজের ড্রেজারের তেল চুরি ও আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছেন দুদকের কর্মকর্তারা।

রোববার (১৩ জুলাই) দুপুরে দুদকের ৫ সদস্যের টিম অভিযান পরিচালনা করেন। প্রায় তিন ঘন্টা ধরে অভিযান পরিচালনা করেন তারা। অভিযানে নেতৃত্ব দেওয়া কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নীল কমল পাল বলেন, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে কোটি টাকা আত্মসাত করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মন্ডল ফিলিং স্টেশনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজসে তেলের টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সবকিছুর আলামত সংগ্রহ করা হয়েছে। অনিয়ম দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা দুর্নীতি দমন কমিশন বরাবর রিপোর্ট দাখিল করবো।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে ২৯ কোটি টাকা ব্যয়ে গড়াই নদ পুনরুদ্ধার প্রকল্পের (চতুর্থ পর্যায়) খনন কাজ নিজেরাই সম্পন্ন করে পানি উন্নয়ন বোর্ড। গড়াই নদের উৎসমুখ থেকে হরিপুর সংযোগ সেতু পর্যন্ত ৫ কিলোমিটার এবং কুমারখালী উপজেলা থেকে বোরালিয়া ঘাট পর্যন্ত ৯ কিলোমিটারসহ মোট ১৪ কিলোমিটার নদীপথ খননের পরিকল্পনা হয়।

চলতি বছরের মে মাসে প্রকল্পের কাজ শেষ হয়েছে। আর এই প্রকল্পের তেল বহনকারী প্রতিষ্ঠান ছিল মন্ডল ফিলিং স্টেশন।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026