স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ চেয়ে বরিশালে মহাসড়ক অবরোধ

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এসময় কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন অভিযুক্ত ওই চিকিৎসক। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। পরে দুর্নীতিবাজ এ কর্মকর্তার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার হাসপাতাল রোডে সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন শেষে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এসময় মহাসড়কের দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডা. মনিরুজ্জামানকে প্রত্যাহারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা। 

এরআগে মানববন্ধন চলাকালীন বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্রনেতা সাব্বির হোসেন, মোর্শেদ হাসান ও সানাউল হোসেন।

এরপরই আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা বলেন, দুর্নীতিবাজ এ কর্মকর্তার অপসারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও তিনি বহাল তবিয়তে থেকে কমিশন আদায়ের জন্য টেস্ট বাণিজ্য করে আসছিলেন। তার (ডা. মনিরুজ্জামান) বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য দপ্তর। যে কারণে আরো বেপরোয়া হয়ে উঠে সে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে আসছিলো।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তাকে অপসারণ করা না হলে আগামীকাল মঙ্গলবার আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অভিযোগের ব্যাপারে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, ‘উদ্দেশ্যে প্রণোদিতভাবে এ কর্মসূচি পালিত হয়েছে। যারা ওই কর্মসূচি পালন করেছে তারা আমার কাছ থেকে অবৈধ সুবিধা চেয়েছিল আমি না দেওয়ায় এটা করেছে।’ 


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026
img
কায়াদু লোহার নজরকাড়া অভিব্যক্তি, ‘ফাঙ্কি’ ছবির পথে চমকপ্রদ উপস্থিতি Feb 04, 2026
img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026