কাশ্মীরিদের প্রতি সংহতি জানাতে সীমান্তে যাবেন আফ্রিদি-মিয়াঁদাদ

কাশ্মিরীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে শিগগিরই লাইন অব কন্ট্রোল (পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা) সফরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। মঙ্গলবার এক টুইট বার্তায় এ ঘোষণা দেন।

জম্মু-কাশ্মীর ও লাদাখের স্বায়ত্ত্বশাসন বাতিল করে ভারতের চালানো আ্গ্রাসনের জবাবে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে আফ্রিদি বলেন, তিনি কাশ্মিরী ভাইদের প্রতি সংহতি প্রকাশ করবেন।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মিরী জনগণের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে ‘ত্রিশ-মিনিট’ কর্মসূচির ঘোষণা করেছেন। যা প্রতি সপ্তাহে পালিত হবে।

এছাড়াও আফ্রিদি শুক্রবার দুপুর ১২ টায় করাচির ‘মাজার-ই-কায়েদ’ (পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর মাজার)- এ থাকারও ঘোষণা দেন।

কাশ্মীরিদের প্রতি সংহতি প্রকাশে পাকিস্তানের জনগণের প্রতি প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেয়ার আহ্বান জানিয়েছেন এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘আমি থাকব ‘মাজার-ই-কায়েদে’ আমাদের কাশ্মীরি ভাইদের প্রতি সংহতি জানাতে আমার সঙ্গে যোগ দিন। ৬ সেপ্টেম্বর আমি একজন শহীদের বাড়ি পরিদর্শন করব। আমি খুব শিগগিরই লাইন অব কন্ট্রোলও সফর করব।'

এর আগেও ৩৭০ ধারা বাতিল ও কাশ্মীরিদের প্রতি ভারতের দমন নীতির কঠোর সমালোচনা করেন শহীদ আফ্রিদি। এমনকী কাশ্মিরী জনগণকে তাদের ন্যয্য অধিকার ফিরিয়ে দিতে জাতিসংঘের প্রতিও আহ্বান জানিয়েছেন সাবেক এ পাক ক্রিকেটার।

এছাড়া পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদও কাশ্মিরীদের প্রতি সংহতি জানাতে লাইন অব কন্ট্রোল সফর করার ঘোষণা দিয়েছেন। তার সফরে অন্য খেলোয়ারদেরও যুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। লাইন অব কন্ট্রোলে তারা শান্তির পতাকা ওড়াতে চান বলেও ঘোষণা দেন জাভেদ মিয়াঁদাদ।

জাভেদ মিয়াঁদাদ ভিডিও বার্তায় বলেন, ‘আমি সীমান্তে যাব শান্তির জন্য। আমি পাকিস্তানের উচ্চ বর্গীয়সহ খেলোয়ার সর্বোপরি সকল জনতার উদ্দেশে এ বার্তা পৌঁছে দিতে চাই। আমি সেখানে যাব এবং সবাইকে শান্তির কথা বলব। আমি সেখানে একটি শান্তির পতাকা নিয়ে যাব। এরপরও যদি সেখানে হানাহানি বন্ধ না হয় তবে আমি দুই দেশের সীমান্তে যাব। সেখানে আমার সঙ্গে যে কেউ চাইলে যেতে পারবেন। সেখানে যাওয়ার পর আমি জনতাকে বলব আমরা শান্তি চাই। এবং আমরা কাশ্মীরি জনগণের পক্ষে।'

 

টাইমস/এমএস/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
‘বাবাই ও আব্বাই’-এর মুক্তির তারিখ চূড়ান্ত: ‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026