চাঁদার টাকার ভাগ পেতেন অনেক বড় বড় নেতা : মাসুদ কামাল

রাজধানীর গুলশানে একজন সাবেক সংসদ সদস্যের বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদা আনতে গিয়ে গ্রেপ্তারকৃতদের সাপোর্ট (সমর্থন) দেওয়ার অনেক লোক আছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

তিনি বলেন, চাঁদাবাজদের সাপোর্ট দেওয়ার লোক এনসিপিতেও আছে। চাঁদার টাকার ভাগ শুধু গ্রেপ্তার পাঁচজনই নিতেন না, এর ভাগ অনেককেই দিতেন যারা খুবই পরিচিত মুখ, অনেক বড় নেতা। আমি এই সম্ভাবনাটাকেই গ্রহণ করছি।

গতকাল (রবিবার) একটি ইউটিউব ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, এই চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ। প্রথম দিন তাদের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী আবু জাফর ১০ লাখ টাকা চাঁদা দিয়েছেন। গতকাল তারা আরো ৪০ লাখ টাকা আনতে যায় এবং এ সময় ওই বাড়ির লোকজন পুলিশে খবর দিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তিনি বলেন, গতকালের এই ঘটনা যখন সর্বত্র প্রচারিত হয়েছে অনেকেই বিস্মিত হয়েছেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি কিন্তু একেবারে কাউকে না জানিয়ে কোন দুর্নীতি করতে পারবেন না। আপনি কাউকে না জানালেও যার সঙ্গে দুর্নীতিটা করলেন তিনি তো জানলেন। তিনি তো আর আনন্দের সঙ্গে আপনাকে টাকাটা দিবেন না।

তিনি হয়তো ভয় পেয়ে টাকা দিচ্ছেন, কিন্তু একটা সময় অতিষ্ঠ হয়ে তিনি বিষয়টি প্রকাশ করে দিবেন। কাজেই আপনি দুর্নীতি করবেন কিন্তু কেউ জানবে না, এটা সম্ভব না।

তিনি আরও বলেন, এই ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ৫ জনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চার্যান্বিত হওয়ার অভিনয় করছেন। এ বিষয়ে মাসুদ কামাল বলেন, মানে তার (উমামা) বক্তব্য হলো তার পরিচিত ব্যক্তিদের যারা আশ্চর্যান্বিত হয়েছেন, তারা আসলে অভিনয় করেছেন। উমামা ফাতেমার ধারণা তারাও সব জানতেন।

মাসুদ কামাল আরো বলেন, উমামা ফাতেমা শেষের লাইনে লিখেছেন- ঠিকমত খোঁজ দিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। এই কথাটার কী অর্থ? এর অর্থ আমি যেভাবে বুঝি সেটা হলো- এদের সাপোর্ট দেওয়ার অনেক লোক আছে। এদের (চাঁদাবাজ) সাপোর্ট দেওয়ার লোক এনসিপিতেও আছে। চাঁদার টাকা শুধু গ্রেপ্তার পাঁচজনই নিতেন না, এর ভাগ অনেককেই দিতেন যারা খুবই পরিচিত মুখ, অনেক বড় নেতা। আমি এই সম্ভাবনাটাকে গ্রহণ করছি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের দেওয়া এক স্ট্যাটাসের তিনি সেনাবাহিনীকে 'তেল দিয়েছেন' উল্লেখ করে মাসুদ কামাল বলেন, এতদিন পরে সারজিস আলম এমন 'নির্জলা তেল মর্দন' করতে চান কেন? এখন কেন? তিনি কি আইএসপিআর এ চাকরি পেয়েছেন? তিনি কি সেনাবাহিনীর পিআরও এর চাকরি নিয়েছেন? নাকি আপনি কোন চাপে আছেন? আপনাকে কেউ চাপ দিয়েছে।

সারজিস আলমের উদ্দেশে মাসুদ কামাল আরো বলেন, আপনার কোনো অপকর্ম ফাঁস হয়ে যেতে পারে এই ভেবে কি আপনি কাজটা করেছেন? যখন আপনার অপকর্মের কথা ভাবি, তখন কি আমি উমামা ফাতেমার সেই মন্তব্য- বিষয়টার শেকড় অনেক গভীরে; এটা ভাবব? সেই গভীরে কি আপনি অবস্থান করছেন? এই বিষয়গুলো কিন্তু আসবে, পুলিশ কিন্তু পাঁচজনকে রিমান্ডে নিয়েছে, অনেক তথ্য কিন্তু পেয়ে যাবে। গভীরে থাকা সকল নেতৃবৃন্দকে বলব-  ভাই আপনারাও এ ধরনের স্ট্যাটাস দেওয়া শুরু করেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের Feb 03, 2026
img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026