মঙ্গলে বসবাসের হাতছানি

বহুকাল ধরে মানুষ মঙ্গলে বসবাসের স্বপ্ন দেখে চলেছেন। তাই মঙ্গলগ্রহকে কিভাবে বসবাস উপযোগী করে তোলা যায়, তা নিয়ে ভাবনার শেষ নেই। এ নিয়ে লেখা হয়েছে অনেক বৈজ্ঞানিক কল্পকাহিনী ও উপন্যাস।

তবে কল্পনার জগত থেকে বেড়িয়ে এসে ১৯৭১ সালে কার্ল সেগান সর্বপ্রথম মঙ্গলের আবহাওয়া ও প্রকৃতিকে পৃথিবীর মতো করে গড়ে তোলা বা টেরাফর্মিংয়ের কথা বলেন। এক গবেষণাপত্রে, মঙ্গলের উত্তরাংশের বরফ বাষ্পীভূত করে এবং গ্রীণহাউজ এফেক্টের মাধ্যমে উষ্ণতা বৃদ্ধি করার মধ্যদিয়ে একে মানুষ বসবাসের উপযোগী করে তোলার সম্ভাবনার কথা সেগান তুলে ধরেন।

২০১৮ সালে নাসার উদ্যোগে ইউনিভার্সিটি অব কোলোরাডো, বোউল্ডার এবং নর্দান অ্যারিজোনা ইউনিভার্সিটির গবেষকরা আবিষ্কার করেন যে, মঙ্গলের সব উপাদান ব্যবহার করলেও এর উষ্ণতা পৃথিবীর ৭ শতাংশের বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে না। ফলে মঙ্গলে বসবাসের স্বপ্নপূরণ প্রায় অসম্ভব হয়ে উঠেছিল।

কিন্তু সম্প্রতি হার্ভাড ইউনিভার্সিটি, নাসার জেট ল্যাব এবং ইউনিভার্সিটি অব এডিনবার্গে গবেষকরা উক্ত সমস্যাটি সমাধানে একটি নতুন ধারণা সামনে নিয়ে এসেছেন। তারা বলছেন, পুরো গ্রহটিকে বদলে দেয়া হয়তো সম্ভব নয়, কিন্তু নির্দিষ্ট কোনো এলাকা পৃথিবীর আদলে বদলে দেয়া যেতে পারে।

গবেষকরা বলছেন, মঙ্গলের নির্দিষ্ট অঞ্চল সিলিকা এরো জেল দ্বারা বসবাসযোগ্য করে তোলা যেতে পারে। এটি ব্যবহারের ফলে গ্রীনহাউজ এফেক্টের মধ্যদিয়ে ওই অঞ্চলটিতে পৃথিবীর মতো পরিবেশ সৃষ্টি হবে।

তারা পরীক্ষা চালিয়ে দেখেছেন যে, সিলাকা জেলের ২-৩ সেন্টিমিটার পুরু আস্তরণের ভেতরে সালোকসংশ্লেষণের জন্য যথেষ্ট আলো পৌঁছায়। এছাড়াও এটি ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ঠেকায় এবং ভেতরের তাপমাত্রা স্থায়ীভাবে এতটা বৃদ্ধি করে যে, তাতে পানি ফুটতে শুরু করে। সব থেকে আশার কথা হলো, এর জন্যে আলাদা করে তাপ উৎপাদনের ব্যবস্থা করার প্রয়োজন নেই।

গবেষণাপত্রটি ‘ন্যাচার অ্যাস্ট্রোনমি ২০১৯’এ প্রকাশিত হয়েছে। এই গবেষণার ফলে মঙ্গলে বসবাসের সম্ভাবনা নতুন দিগন্তে পৌঁছে গেল। সেইদিন হয়তো খুব বেশি দূরে নয় যখন পৃথিবীর মানুষ ঘর বাঁধবে মঙ্গলের বুকে। সূত্র: সাইন্সটেকডেইলিডটকম

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026