জায়রা ওয়াসিম ‘কী নাটুকে মেয়ে রে বাবা!’

জায়রা ওয়াসিম। সদ্য বলিউড থেকে বিদায় নেয়া এই অভিনেত্রীকে নিয়ে যেন সমালোচনা পিছু ছাড়ছে না। অবশ্য তার অনেক কারণও রয়েছে। নেটিজেনদের অনেকেই হয়ত নায়িকার ধর্মের দোহাই দিয়ে বিদায় নেয়াকে আড় চোখে দেখছেন বলে তার বিরুদ্ধে সমালোচনা করেই চলছেন।

ঘটনা হল, মুসলিম এই অভিনেত্রী শোবিজে নিজের নাম লেখিয়ে বুঝতে পেরেছিলেন, এই জগতে থাকতে গেলে ধর্মকে দূরে টেলে বাঁচতে হবে। যেটি জায়রার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি বলিউডকে গত মার্চ মাসে (২০১৯) গুডবাই জানিয়েছিলেন।

তবে যাওয়ার আগে বিশিষ্ট পরিচালক সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ নামের ছবিতে অভিনয় করে বিদায় নেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জায়রা ওয়াসিম।

ওই সময় মুসলিম ধর্মাবলম্বী হয়ে সিনেমায় অভিনয় করা ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণসম জানিয়ে তিনি অভিনয় থেকে বিদায় নিয়েছিলেন। যা রীতিমত কাল হয়ে দাঁড়িয়েছিল অভিনেত্রীর। ফলে ভারতীয়দের বেশীরভাগ তাকে নিয়ে সমালোচনায় জড়িয়ে পড়েছিল।

অবশ্য অনেকেই জায়রার পাশে এসেও দাঁড়িয়েছিল। সবাই যে তার সমালোচনা করেছিল তা কিন্তু নয়, অনেকেই তার ধর্মপ্রেমে মুগ্ধ হয়ে পড়েছিল।

জায়রা

এদিকে, এই সময়ে এসে আবারো জায়রার পেছনে পড়েছেন সমালোচকরা। তার কারণ, অভিনয়কে বিদায় জানিয়েও কিছুদিন আগে টরোন্টোর চলচ্চিত্র উৎসবে দেখা দিয়েছেন জায়রা। আর এইবার তার পোশাক-আশাক দেখে হতবাক নেটদুনিয়া। অবশ্য এই অবস্থায় তাকে দেখে একহাত নিতেও ছাড়েননি সমালোচকরা।

জানা গেছে, আগামী ১৩ সেপ্টেম্বর টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির। আর সেই উপলক্ষে প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার এবং জায়রা ওয়াসিম পৌঁছে গেছেন টরোন্টো-তে। আর সেখানেই সমুদ্র সৈকতে খোলামেলা পোশাকে প্রিয়াঙ্কার সঙ্গে পোজ দিয়েছেন জায়রা। আর এতেই তেলে-বেগুনে জ্বলে উঠেছেন নেটিজেনরা।

অনেকে তাকে ‘ড্রামাবাজ’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আরে! ধর্মের দোহাই দিয়ে অভিনয় করা তো আগেই ছেড়ে দিয়েছেন, তাহলে এখন আবার ওখানে গিয়েছেন কী করতে? জায়রা! কী নাটুকে মেয়ে রে বাবা!’

প্রসঙ্গত, সামনে মুক্তি পাচ্ছে জায়রা অভিনীত বলিউড ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘বাবাই ও আব্বাই’-এর মুক্তির তারিখ চূড়ান্ত: ‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026