"জ্যাম" শিডিউল ফাঁসালেন ঋতুপর্ণা

টালিউডের আবেদনময়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কথা ছিল, গতকাল (সোমবার) থেকে বাংলাদেশে কাজ শুরু করবেন তিনি। কিছুদিন আগে নায়িকা চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশি ছবি ‘জ্যাম’-এ। সেই ছবির কাজে আজ থেকে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।

তবে এই ধরণের কথা দিলেও, বাংলাদেশে আসেননি তিনি। জানিয়েছেন, কলকাতায় বিশেষ কারণে আটকা পড়ে এই মুহূর্তে আসা সম্ভব হয়নি। তবে ছবিটির কাজ তিনি ঠিকই সাত দিন পর শুরু করবেন, ছবির প্রযোজক ও প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র নায়ক মান্নার স্ত্রী শেলী মান্নাকে এমনটা জানিয়েছেন ঋতুপর্ণা।

এই প্রসঙ্গে শেলী মান্না বলেন, ঢাকায় সোমবার থেকে শুটিংয়ে অংশ নেবার কথা ছিল ঋতুপর্ণার। কিন্তু একটি বিশেষ কারণে ঠিক সময়ে তিনি আসতে পারেননি। তবে সাত দিন পর ঢাকায় এসে এ ছবির শুটিংয়ে অংশ নিবেন। আমার সঙ্গে তার কথা হয়েছে।

তবে শেলী মান্না বিষয়টি পরিস্কার না করলেও গোপন সূত্রে জানা গেছে, বাংলাদেশে আসার জন্য ভিসা চেয়েছিলেন ঋতুপর্ণা। তবে এখনো সেই ভিসা হাতে পাননি তিনি। মূলত সেই কারণে জ্যামের শিডিউল সাত দিন পেছালেন ঋতুপর্ণা।

প্রয়াত সাংবাদিক আহমদ জামান চৌধুরীর মূল ভাবনায় ‘জ্যাম’ ছবির কাহিনী বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও শেলী মান্না। আর ছবিটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার।

‘জ্যাম’-এ ঋতুপর্ণা ছাড়াও অভিনয় করছেন আরিফিন শুভ, ফেরদৌস ও পূর্ণিমাসহ অনেকেই। রাজধানীর বেশকিছু জায়গায় এ ছবির শুটিং বর্তমানে চলছে।

জানা গেছে, এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা।

উল্লেখ্য, বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী ছিনতাই’, ‘রাঙা বউ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা। সর্বশেষ তাকে দেখা গেছে চিত্রনায়ক আলমগীরের নির্দেশনায় ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে টলিউডে মহামুখোমুখি? রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026