পথে দেরি হলে নিজেই মেসেজ পাঠাবে গুগল জেমিনি

গুগল জেমিনি লাইভকে আরও কার্যকর করতে ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপগুলোর সঙ্গে নতুন ইন্টিগ্রেশন আনছে। উদাহরণস্বরূপ, আপনি যদি জেমিনির সঙ্গে গন্তব্যে যাওয়ার রাস্তা নিয়ে কথা বলছেন এবং হঠাৎ বুঝলেন দেরি হয়ে যাবে, তখন সরাসরি বলতে পারবেন— “এই রুট ভালো। এখন অ্যালেক্সকে মেসেজ পাঠাও যে আমি ১০ মিনিট দেরি করব।”

সঙ্গে সঙ্গে জেমিনি আপনার হয়ে মেসেজ খসড়া করে পাঠিয়ে দেবে। শুধু মেসেজ নয়, ফোন কল করতেও সহায়তা করবে এই ফিচার। ফলে জেমিনি শুধু তথ্য দেওয়াতেই সীমাবদ্ধ থাকবে না। বরং আপনার দৈনন্দিন যোগাযোগেও সরাসরি সাহায্য করবে।

গুগল তাদের রিয়েল-টাইম এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি লাইভে এরকম একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করছে। আগামী সপ্তাহ থেকেই ব্যবহারকারীরা স্ক্রিনে সরাসরি হাইলাইট দেখতে পাবেন, ফোনের ক্যামেরা শেয়ার করতে পারবেন এবং আরও সহজে বিভিন্ন অ্যাপের সঙ্গে এআইকে ব্যবহার করতে পারবেন।

গুগল জানিয়েছে, জেমিনি লাইভ শিগগিরই এমন এক ফিচার পাবে যা স্ক্রিনে সরাসরি বক্স এঁকে দেখিয়ে দেবে কোন জিনিসটির দিকে নজর দিতে হবে। ধরা যাক, আপনি কোনো কাজের জন্য সঠিক টুল খুঁজছেন। স্মার্টফোনের ক্যামেরা চালু করে টেবিলে রাখা টুলগুলোর দিকে ধরলেই জেমিনি লাইভ সঠিক টুলটি হাইলাইট করে দেখিয়ে দেবে।

এই সুবিধা প্রথমে পাওয়া যাবে পিক্সেল ১০–এ। যা ২৮ আগস্ট বাজারে আসছে। একই সময়ে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও ফিচারটি চালু হবে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে এটি আইওএস ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হবে।

গুগল জেমিনি লাইভে একটি নতুন অডিও মডেল যুক্ত করছে। কোম্পানির দাবি, এটি এআই-এর কণ্ঠস্বরকে মানুষের স্বাভাবিক কথার মতো করে তুলবে।

এর ফলে আপনি যদি কোনো চাপের বিষয়ে জানতে চান, জেমিনি শান্ত স্বরে উত্তর দেবে। আবার কোনো গল্প নাটকীয়ভাবে শোনাতে চাইলে সেটি সেই অনুযায়ী টোন এবং এমনকি অ্যাকসেন্টও ব্যবহার করতে পারবে।

এছাড়া ব্যবহারকারীরা চাইলে জেমিনির কথা বলার গতি বাড়াতে বা কমাতে পারবেন। যেমনটা বর্তমানে চ্যাটজিপিটির ভয়েস মোডে করা যায়।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই চ্যাটবটগুলো শুধু তথ্য দেওয়া নয়, বরং ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে আরও সহজ করার পথে এগোচ্ছে। জেমিনি লাইভ–এর নতুন আপডেটগুলো ব্যবহারকারীদের জন্য এটিকে আরও ইন্টারঅ্যাকটিভ ও কার্যকর করে তুলবে।

বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা প্রতিদিন স্মার্টফোনে নেভিগেশন, মেসেজিং বা কাজের জন্য এআই ব্যবহার করছেন তাদের জন্য এই ফিচারগুলো নিঃসন্দেহে একটি বড় সুবিধা হতে পারে।

এফপি/ টিকে


Share this news on:

সর্বশেষ

img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনামা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026