যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিআখড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত শান্ত আহমেদ বাবু যাত্রাবাড়ী থানার শনিআখরা এলাকার মৃধাবাড়ী থাকতেন। তিনি ওই এলাকার মৃত সদর আলীর ছেলে। শান্ত একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

নিহত শান্তর বন্ধু তন্ময় জানান, রাতে শান্তর ছোট ভাইয়ের মোবাইল ফোন কয়েকজন দুর্বৃত্ত নিয়ে যায়। বিষয়টি জানার পর শান্তসহ আরও ৪-৫ জন ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞেস করলে হঠাৎ ২০-৩০ জন তাদের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা শান্তর গলায় ছুরি ঢুকিয়ে দেয় এবং শরীফ নামে একজনকে মারাত্মকভাবে আহত করে।

আহত দুজনকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শরীফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা।

তন্ময় বলেন, ওই হামলাকারীদের মধ্যে কোরবান, হাসান, হোসাইন ও জনি নামে কয়েকজনকে আমরা চিনেছি। চোখের সামনে আমার বন্ধুকে হত্যা করা হয়েছে, আরেকজন মৃত্যুর সঙ্গে লড়ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত একজনের হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা চলছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
মে দিবসে টলিউডে মহামুখোমুখি? রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026