বরখাস্ত ব্যাংক কর্মকর্তাদের তথ্য জানাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

আর্থিক প্রতিষ্ঠানের (ব্যাংকের) যেসব কর্মকর্তাকে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি ও নৈতিক স্খলনজনিত কারণে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে তাদের তথ্য জানাতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে এই নির্দেশনা দেয়া হয়।

‘স্ব-স্ব প্রতিষ্ঠানের শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থার তথ্যাদি সিএমএমএস (করপোরেট মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমে)সংরক্ষণ ও ব্যবহার’ শীর্ষক সার্কুলারে বলা হয়, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় সুশাসন প্রতিষ্ঠায় সামগ্রিক উদ্যোগের সহায়ক কৌশল হিসেবে ২০১২ সালে ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণয়ন করা হয়। আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কৌশলপত্রটি বাস্তবায়নের অংশ হিসেবে ২০১৫ সাল হতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত সফটওয়্যার-সিএএমএস এ স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থার তথ্যাদি সংরক্ষণ করা হয়।

আর্থিক প্রতিষ্ঠানের কোন কর্মকর্তাকে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি, নৈতিক স্খলনজনিত কারণে চূড়ান্তভাবে বরখাস্ত করা হলে শুধুমাত্র তাদের তথ্যাদি (নাম, পিতার নাম,মাতার নাম,জন্ম তারিখ,জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, স্থায়ী ঠিকানা, চূড়ান্তভাবে বরখাস্তের তারিখ ও কারণ) বাংলাদেশ ব্যাংকের অথরাইজড কর্মকর্তার মাধ্যমে সিএএমএস-এ এন্ট্রি করতে হবে।

চূড়ান্তভাবে বরখাস্ত করার তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করে শাস্তিমূলক ব্যবস্থার পক্ষে ডকুমেন্টস এর কপি বাংলাদেশ ব্যাংকের সচিব বিভাগে প্রেরণ করতে হবে।

আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক কোন কর্মকর্তার শাস্তি শিথিল বা মওকুফ করা হলে সিএমএএম হতে ঐ কর্মকর্তার তথ্য বাদ বা মুছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ডকুমেন্টস এর কপিসহ সচিব বিভাগকে তিন কার্যদিবসের মধ্যে অনুরোধ জানাতে হবে।

ইতিপূর্বে সিএমএমএস-এ এন্ট্রি করা তথ্যগুলো হতে অর্থ আত্মসাৎ, দুর্নীতি,জাল-জালিয়াতি, নৈতিক স্খলনজনিত কারণে চূড়ান্তভাবে বরখাস্ত করা কর্মকর্তাদের তথ্য ব্যতীত অন্যান্য তথ্যসমূহ মুছে বা বাদ দেওয়ার জন্য একটি তালিকা প্রস্তুত করে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে সচিব বিভাগে প্রেরণ করতে হবে।

কোন কর্মকর্তা নিয়োগের আগে ঐ কর্মকর্তার প্রয়োজনীয় তথ্য সিএমএমএস হতে অবশ্যই যাচাই করে নিতে হবে।

এর আগে ১৫ সেপ্টেম্বর একই ধরনের সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছ থেকে বরখাস্ত ব্যাংক কর্মকর্তাদের তথ্য জানতে চেয়েছিল বাংলাদেশ ব্যাংক।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026