© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুলবুলের প্রভাব: ভোলায় ৫৭ হাজার হেক্টর জমির ফসল ক্ষতির আশঙ্কা

শেয়ার করুন:
বুলবুলের প্রভাব: ভোলায় ৫৭ হাজার হেক্টর জমির ফসল ক্ষতির আশঙ্কা
own-reporter
০৯:৩৯ পিএম | ১০ নভেম্বর, ২০১৯

ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারি বর্ষণ ও দমকা বাতাসে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে, ৫৭ হাজার ১৮৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান ও খেসারি ডাল। এছাড়া পান ও শীতকালীন সবজির ২৫ ভাগ ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জেলা কৃষি বিভাগ।

ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারি বর্ষণ ও দমকা বাতাসে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে, ৫৭ হাজার ১৮৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান ও খেসারি ডাল। এছাড়া পান ও শীতকালীন সবজির ২৫ ভাগ ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জেলা কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্যমতে, এ বছর জেলায় আমন ধান আবাদ হয়েছে এক লাখ ৭৯ হাজার ২৮০ হেক্টর। এরমধ্যে আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৭৮৩ হেক্টর। শীতকালীন সবজি আবাদ করা হয়েছে ২ হাজার ৭৪২ হেক্টর। যার পুরোটাই দুর্যোগে আক্রান্ত হয়েছে।

এছাড়া খেসারি ডাল আবাদ করা হয়েছে ৫৩৬ হেক্টর জমিতে যার ৯০ ভাগ আক্রান্ত হয়েছে। আবাদিত ৫৩৬ হেক্টর পানের মধ্যে দুর্যোগের কবলে পড়েছে ১৩৪ হেক্টর জমি। দুর্যোগ কবলিত ফসলের মধ্যে আমন ধান ১০ ভাগ, শীতকালীন সবজি ও ডাল ৯০ ভাগ এবং ২৪ ভাগ পান ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের খোকন শীলসহ একাধিক কৃষক জানান, বেশিরভাগ ধান পানিতে তলিয়ে রয়েছে। অধিকাংশ হেলে পড়েছে। এখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ জানান, আমরা কৃষককে দ্রুত পানি সেচ দিতে বলেছি। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ফসলের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন