পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ হতে পারে

পেঁয়াজ আমদানিতে আবারও ৫ শতাংশ শুল্ক আরোপের চিন্তা করছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ বিষয়ে প্রস্তাব দেবে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (৩ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছরের মার্চ মাসে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের বাজারে ব্যাপক পেঁয়াজ সংকট দেখা দেয়। কয়েকদিনের মধ্যেই দেশের বাজারে পেঁয়াজের দাম হু হু করে বেড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার তাৎক্ষনিক মিশর, তুরস্ক, পাকিস্তান, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির পরিকল্পনা করে।

প্রায় তিনমাস পর ভারত পেঁয়াজ রপ্তানি শুরু করেছে। এখন দেশের আমদানিকারকরা ঝুঁকে পড়েছে ভারতীয় পেঁয়াজ আমদানিতে। এরই মধ্যে গতকাল দেশে প্রায় ৪২২ টন ভারতীয় পেঁয়াজ আমদানি করেছে ব্যবসায়ীরা। এসব পেঁয়াজ সাতক্ষীরার ভোমরা ও দিনাজপুরের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ঢুকেছে।

আগামী কয়েকদিনের মধ্যে ভারত থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ দেশে ঢুকবে। এমন অবস্থায় পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সিদ্ধান্ত নিতে বলেছে মন্ত্রণালয়।

এদিকে রোববারের সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা একটা প্রস্তাব করব, জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কী করা যায় তারা সেটা করবে এনবিআর।

মন্ত্রী আরও বলেন, ভারতের পেঁয়াজ আমরা নেব কি নেব না, কী পরিমাণ ডিউটি আরোপ করব, এটা আমাদের দেশীয় কৃষক, উৎপাদক ও ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে নির্ধারণ করা হোক। আমি এটাই চাই। কোনো অবস্থাতেই যাতে উৎপাদকরা ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। দেশে উৎপাদিত পেঁয়াজ এখন বাজারে আসতে শুরু করেছে। এ অবস্থায় আমদানি করা ভারতের পেঁয়াজ দেশের কৃষকদের বিপাকে ফেলবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দ্বিতীয় আরেকটা কথা আমি বলবো, তা হলো- ভারত যে সময় পেঁয়াজ দেয়া বন্ধ করেছে সেই সময় আমরা তুরস্ক, মিশর, চীনসহ অন্যান্য অনেক দেশ থেকে পেঁয়াজ আমদানি করেছি। তখন যে ৫ শতাংশ শুল্ক আরোপ করা ছিল, এখনও সেটা বলবৎ থাকা দরকার।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমদানি শুল্ক বাড়বে কিনা এ বিষয়ে আজ আলোচনা হবে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। যদি দেখি ভারতের পেঁয়াজ ৩৯ টাকায় ঢুকছে, তাহলে আর আতঙ্কের কিছু নেই।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026
img
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রতিবেদন দাখিলে বাড়ল সময় Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মঈন আলি Feb 05, 2026
img
নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী প্রস্তুত: এয়ার চিফ মার্শাল Feb 05, 2026
img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026