গভীর রাতে শোনা যায় কাশ্মীরি তরুণদের আর্তচিৎকার

জম্মু-কাশ্মীরে তরুণদের ওপর ভারতীয় সেনাদের নির্যাতনের মাত্রা ব্যাপক হারে বেড়েছে। ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করতেই এই বেপরোয়া নির্যাতন চালানো হচ্ছে বলে স্থানীয়রা বলছেন। বার্তা সংস্থা  এএফপির এক প্রতিবেদনে উঠে এসেছে কাশ্মীরি তরুণদের ওপর চালানো ভারতীয় সেনাদের ভয়াবহ চিত্র।

গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা দেয়ার ধারা ৩৭০ বাতিল করে ভারত সরকার। এতে জম্মু-কাশ্মীর দ্বিখণ্ডিত হয় পড়ে। জম্মু-কাশ্মীরকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করেছে ভারত। এরপর থেকেই নৃশংস ও বর্বর নির্যাতন চালানো হচ্ছে কাশ্মীরিদের ওপর।

ভারতীয় সেনাদের নির্যাতনের শিকার সোফিয়ান জেলার হিরপোরা গ্রামের ২৬ বছর বয়সী আবিদ খান।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘গত ১৪ আগস্টের ঘটনা। ভারতীয় সেনারা আমার ভাই ও আমাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যায়। এরপর দুজনের চোখ বেঁধে ফেলে। ঠিক রাস্তার পাশেই আমার ভাইকে বৈদ্যুতিক শক দেয়। মধ্যরাতে ভাইয়ের আর্তচিৎকার শুনে আমাদের হৃদয় কেঁপে ওঠে।’

এ সময় তার হাত, পা ও নিতম্বে নির্যাতনের দাগ দেখাচ্ছিলেন এই তরুণ। চৌগাম সেনাক্যাম্পের কাছেই সেনারা তাকে নগ্ন করে হাত-পা বেঁধে ঝুলিয়ে লোহার রড দিয়ে পিটিয়েছে।

আবিদের বিরুদ্ধে ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই করা বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের রিয়াজ নাইকোকে আমন্ত্রণের অভিযোগ করেন ক্যাম্পের মেজর। সম্প্রতি বিয়ে করেছেন ওই কাশ্মীরি তরুণ।

আবিদ বলেন, ‘অভিযোগ সত্যি না বলে বারবার আমি অনুরোধ করতে লাগলাম। তখন তারা আমার পুরুষাঙ্গে বৈদ্যুতিক শক দেয়। একজন সেনা বলেন- আমি তোমাকে নিবীর্য করে দেব। ভোরে যখন তারা আমাকে ছেড়ে দেয়, তখন আমার দাঁড়ানোর কোনো শক্তি ছিল না।’

১০ দিন একনাগারে বমি করে গেছেন তিনি। ২০ দিন পর হাঁটতে সক্ষম হয়েছেন।

‘আমি ঠিকমতো খেতে পারি না। আমার স্ত্রী যে কক্ষে ঘুমায়, সেখানে আমি যেতে পারি না। এমন নির্যাতনের চেয়ে বুলেট দিয়ে আমাকে মেরে ফেললেই পারত তারা।’

ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে কোনো নিপীড়ন চালায়নি বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

কাশ্মীরে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া একই দাবি করে বলেন, জনবান্ধব ও পেশাগতভাবে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে। কাজেই সেখানে নৃশংসতার যে অভিযোগ তোলা হয়েছে, তা ভিত্তিহীন।

সেনাক্যাম্প থেকে প্রায়ই মধ্যরাতে মানুষের আর্তচিৎকার শুনতে পান বলে জানাচ্ছেন হিরপোরা গ্রামের লোকজন। এই গ্রামের তিন বাসিন্দা জানান, তারা সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন।

এছাড়াও বিভিন্ন গ্রামের দুই ডজন তরুণ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন। সেনাবাহিনী বাড়িতে বাড়িতে হানা দিয়ে পরিচয়পত্র ও মোবাইল নিয়ে নেয়। এর পর সেগুলো ফিরে পেতে সেনাক্যাম্পে রিপোর্ট করতে বলা হয় তরুণদের।

২১ বছর বয়সী এক কাশ্মীরি বলেন, ২৭ আগস্টের পর পাহনো ক্যাম্পে তিনবার রিপোর্ট করেছেন তিনি। কিন্তু প্রতিবারই নির্যাতিত হয়েছেন।

এএফপিকে নাম প্রকাশে অনিচ্ছুক এই যুবক নির্যাতনে তার আহত হওয়ার ছবি দেখিয়েছেন। তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের খাবার সরবরাহের অভিযোগ করেন এক সেনা কর্মকর্তা। এরপর তথ্যের জন্য অর্থ সাধে তাকে। আরেকবার বিদ্রোহে যোগ দেয়া সাবেক এক সহপাঠীকে নিয়ে জেরার মুখোমুখি হন তিনি।

তিনি বলেন, অন্তত দুই ঘণ্টা ধরে একটি অন্ধকার কক্ষের ভেতর তারা আমাকে বৈদ্যুতিক শক দেয়। এ সময় হাতে নির্যাতনের ক্ষত দেখান এ তরুণ।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026