‘চুরির ঘটনা নয়, ইউএনওর ওপর পরিকল্পিত আক্রমণ’

বাসভবনে ঢুকে দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলাকে ‘চুরির ঘটনা নয়, পরিকল্পিত আক্রমণ বলে দাবি করেছে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)।

শনিবার রাজধানীর দিলু রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। ইউএনও ওয়াহিদা খানমের ওপর আক্রমণের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হেলালুদ্দীন আহমদ বলেন, অ্যাসোসিয়েশন মনে করে, এটি কোনো চুরির ঘটনা নয়। কারণ দুর্বৃত্তরা কোনোপ্রকার জিনিস বা সম্পদ চুরি করেনি বা খোয়া যায়নি। এটি একটি পরিকল্পিত আক্রমণের ঘটনা এবং এর সঙ্গে আরও অনেক ব্যক্তি জড়িত থাকতে পারেন।

কোনো কোনো মহল ইউএনও’র ওপর হামলার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিতের জন্য ‘বিচ্ছিন্ন ও চুরির ঘটনা’ বলে চালিয়ে দেয়ার অপপ্রয়াস চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ইউএনও ওয়াহিদা একজন সৎ, নির্লোভ ও নির্ভীক কর্মকর্তা। তিনি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না। বিভিন্ন স্বার্থান্বেষী মহল বেআইনি তদবিরে ব্যর্থ হয়ে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি সঠিকভাবে তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

তিনি আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু কিছু দুর্বৃত্ত ও সমাজবিরোধী ব্যক্তি এ সংগঠনের সদস্যদের দ্বারা বেআইনি কাজ করতে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে হামলা ও মামলা-মোকদ্দমা দায়ের করে সদস্যদের মনোবল দুর্বল করে দিচ্ছে। প্রকৃত অর্থে এতে ক্ষতি হচ্ছে দেশ ও জনগণের।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী রংপুর থেকে হেলিকপ্টারযোগে ওয়াহিদা খানমকে ঢাকায় এনে উন্নত চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। ইতোমধ্যে দুই দুর্বৃত্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এসময় তিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ইউএনওর উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026