শিক্ষার্থীদের পাঠদানের জন্য আসছে ‘শিক্ষা টিভি’

ঘরে বসে শিশুদের পাঠদান করানো লক্ষ্য নিয়ে শিক্ষা টিভি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে শ্রেণিপাঠ চালু রাখতে সংসদ টিভিতে পাঠদান সম্প্রচার হয়ে আসছিলো। সেই সঙ্গে বাংলাদেশ বেতারেও এসব পাঠদান সম্প্রচার করে হয়। এবার শিক্ষা কার্যক্রম সম্প্রচারের জন্য আলাদা ভাবে ‘শিক্ষা টিভি’ চালু করার এই উদ্যোগ।

এরই মধ্যে শিক্ষা টিভি চালুর বিষয়ে বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরদের ডিজিদের সদস্য করা হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, শিক্ষা টিভি চালুর বিষয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবও সভায় উপস্থিত ছিলেন। ওই সভায় শিক্ষা টিভি চালুর বিষয়ে আলোচনা হয়েছে।

এব্যাপারে সংশ্লিষ্টরা বলছেন, রেডিও ও সংসদ টেলিভিশনে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালু থাকলেও এসব মাধ্যমে অন্যান্য অনুষ্ঠান থাকে। যে কারণে পাঠদান কার্যক্রম বেশি প্রচার করা যায় না। আবার অনেক জায়গায় সংসদ টেলিভিশন নেই। ফলে অনেক শিক্ষার্থী এই কার্যক্রমের সুবিধা থেকে বঞ্চিত থাকছেন। এসব চিন্তা-ভাবনা করেই সরকার স্বতন্ত্র টেলিভিশন চ্যানেলের মাধ্যমে পাঠদান কার্যক্রম চালিয়ে নিতে চাইছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের উদ্দেশে এরশাদের সাবেক স্ত্রীর খোলা চিঠি Feb 05, 2026
img
‘এন্থিরান’ এবং ‘রা.ওয়ান’ আজও আলোচনার ভিন্ন এক উচ্চতায়! Feb 05, 2026
img
বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারকে দলে ভেড়াল তুর্কি ক্লাব Feb 05, 2026
img
নির্বাচনী হয়রানির অভিযোগে হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের বিরুদ্ধে জিওপির সংবাদ সম্মেলন Feb 05, 2026
img
ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক Feb 05, 2026
img
আবেদপুত্র সিয়ামের জামিন শুনানি আজ Feb 05, 2026
img
নেটফ্লিক্সে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আইনি থ্রিলার চলচ্চিত্র ‘ইক্কা’ Feb 05, 2026
img
টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর Feb 05, 2026
img
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল Feb 05, 2026
img
বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ Feb 05, 2026
img
বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন Feb 05, 2026
img
গুম-খুনের রাজনীতির জন্য নয়, ইসলামের পক্ষে ভোট চাই: চরমোনাই পীর Feb 05, 2026
img
সামাজিক মাধ্যমে ধর্মীয় বার্তায় ঢালিউড অভিনেতা জায়েদ খান! Feb 05, 2026
img
দীর্ঘ অপেক্ষার পর বড়পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্যা ফিল্ম’ Feb 05, 2026
img
খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুর ট্রাম্পের Feb 05, 2026
img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026