এসডোর গবেষণা

নিম্নমানের রঙে বিপজ্জনক মাত্রায় সীসা, বড় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

দেশে ডেকোরেটিভ কাজে ব্যবহৃত রঙে ১ লাখ ৯০ পিপিএম পর্যন্ত বিপজ্জনক ভারী ধাতু সীসার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে বাংলাদেশের আইন অনুযায়ী রঙে সীসা ব্যবহারের সর্বোচ্চ মাত্রা ৯০ পিপিএম। দেশে রং বাজারজাতকারী বহুজাতিক ও বড় রঙের ব্র্যান্ডগুলো সীসামুক্ত রং উৎপাদনে অনেকাংশে সফল হলেও এসব বিপজ্জনক রং উৎপাদন করছে ক্ষুদ্র, অনিবন্ধিত বা লেবেলবিহীন রঙের উৎপাদনকারীরা। যারা বাজারের ১০ থেকে ১৫ শতাংশ দখল করে রয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন- এসডোর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

লেড এক্সপোজার এলিমিনেশন প্রজেক্ট ও ইন্সটিগ্লিও এর সহযোগিতায় পরিচালিত ‘রঙে সীসার উপস্থিতি ও সীসামুক্ত বাংলাদেশ গড়ার অগ্রগতি মূল্যায়ন’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ ও প্রেস ব্রিফিং হয়েছে লালমাটিয়া এসডোর প্রধান কার্যালয়ে।

এসময় জানানো হয়, গবেষণায় পরীক্ষিত মোট ১৬১টি নমুনার মধ্যে ৯৩টি (৫৭.৮%) নমুনায় নিরাপদ মাত্রা (৯০ পিপিএম-এর কম) পাওয়া গেছে। নমুনাগুলো শীর্ষস্থানীয় ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল উভয় ব্র্যান্ডের রং।

তবে ৪২.২% (১৬১টির মধ্যে ৬৮টি) নমুনা বিএসটিআই নির্ধারিত সীসার নিরাপদ মাত্রা ৯০ পিপিএম-এর অতিক্রম করেছে। এর মধ্যে ২৬.২% নমুনায় ১,০০০ পিপিএম-এর বেশি এবং ৩.১% নমুনায় ৫০,০০০ পিপিএম-এর বেশি সীসা পাওয়া গেছে। নির্ধারিত মাত্রা অতিক্রমকারী এই ব্র্যান্ডগুলো মূলত ক্ষুদ্র, স্থানীয় বা অনিবন্ধিত উৎপাদক, যাদের পরীক্ষাগারে পরীক্ষা বা নিয়ন্ত্রক সংস্থার তদারকির অভাব রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে এসডোর চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, আমরা জনস্বাস্থ্য রক্ষায় সব প্রকার রং থেকে সীসা নির্মূল করার জন্য কর্তৃপক্ষ ও শিল্প খাতের স্টেকহোল্ডারদের কাছে অবিলম্বে পদক্ষেপ দাবি করছি। উৎপাদন, বিপণন ও ব্যবহারে সম্মিলিত দায়বদ্ধতার পক্ষে আমরা কথা বলছি।

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবির মিলন বলেন, আমদানি নীতিতে রং আমদানির ক্ষেত্রে লেড ফ্রি করতে হবে, তাহলে আমরা একটা লাগাম টানতে পারবো। যেগুলো আসবে, সেগুলো নিয়মিত পরীক্ষা করতে হবে।

তিনি বলেন, যেসব ভালো ব্র‍্যান্ড লেড ফ্রি রং করছে, তাদের ধন্যবাদ। তারা ঘোষণা দিয়ে এটা করছে, সেটা প্রসংশার দাবি রাখে। তাদের আরও সুরক্ষার জন্য শিল্প ক্ষেত্রে লেড ক্রোমেড পাউডার আমদানিও নিয়ন্ত্রণ ও তদারকি করা দরকার। তাহলে শুধু রং নয়, খাবার থেকে শুরু করে অনেক কিছুর ক্ষেত্রে আমরা এ মারাত্মক ক্ষতি থেকে সুরক্ষিত হবো।

এসডোর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার শাহরিয়ার হোসেন বলেন, গবেষণাটি আমাদের মনে করিয়ে দেয় যে, কেবল আইন প্রণয়ন নয়, তার যথাযথ বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ।

আমাদের লক্ষ্য কাউকে দোষারোপ করা নয় বরং একটি সম্মিলিত সংকট মোকাবিলা করা, যেখানে শিল্পকলা, উৎপাদন এবং দৈনন্দিন জীবনে নিরাপত্তাকে অবশ্যই আপসহীন একটি অংশ হতে হবে।
এসডোর নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন, আমরা যে রং ব্যবহার করি তা যদি নিরাপদ না হয় তবে এটি প্রতিটি পরিবার ও শিল্পীর জন্য জনস্বাস্থ্য ঝুঁকি এবং মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশে সীসামুক্ত ভবিষ্যৎ অর্জনে আমরা সব স্টেকহোল্ডারদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গবেষণার প্রধান ফলাফল
ক্যাঙ্গারু ব্র্যান্ডের একটি রঙে ১ লাখ ৯০ হাজার পিপিএম সীসার সর্বোচ্চ উপস্থিতি রেকর্ড করা হয়েছে ওই গবেষণায়। এরপরই রয়েছে ইউরো ব্র‍্যান্ডের রং, যা ১ লাখ ৭০ পিপিএম। অন্যান্য উচ্চ মাত্রার সীসাযুক্ত নমুনার মধ্যে রয়েছে নাহার (৮১,০০০ পিপিএম), নিউ টুয়া (৭৪,০০০ পিপিএম), টপ সিল (৫৪,০০০ পিপিএম), মদিনা বেটার রুবিল্যাক (১৯,০০০ পিপিএম), মেঘনা প্লাস (১৮,০০০ পিপিএম), র‍্যামি (১৮,০০০ পিপিএম) এবং তুর্কি (১৬,০০০ পিপিএম)। এসব রং ছিল হলুদ বা সোনালি-হলুদ রঙের অয়েল/সন্ডেন্ট-ভিত্তিক ডেকোরেটিভ রং।

হলুদ রঙে সর্বোচ্চ সীসার উপস্থিতি পাওয়া গেছে। লাল ও সাদা রঙেও সীসার উচ্চ মাত্রা পাওয়া গেছে। এ তিনটি রং বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।

কিছু রং শিল্পকারখানায় ব্যবহারের জন্য বাজারজাত করা হলেও সেগুলো ডেকোরেটিভ রং হিসেবে বিক্রি হয়।

গবেষণায় আরও দেখা যায়, মাত্র ২১.৬% রঙে (১৬২টির মধ্যে ৩৫টি) ‘সীসামুক্ত’ বা ‘পরিবেশ-বান্ধব’ লেবেল ছিল। আর জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি দোকানদার বিএসটিআই-এর সীসার নির্ধারিত মাত্রা সম্পর্কে অবগত ছিলেন না।

এ গবেষণায় ১০,০০০ পিপিএম-এর বেশি সীসাযুক্ত সমস্ত নমুনা ক্ষুদ্র বা অনানুষ্ঠানিক উৎপাদকদের কাছ থেকে এসেছে।

চীন, সিঙ্গাপুর ও কিছু অলেখিত আমদানি করা নমুনাগুলোতেও অসঙ্গতিপূর্ণ সীসার উপস্থিতি পাওয়া গেছে, যা সীমান্ত নিয়ন্ত্রণ এবং কাস্টমস স্ক্রিনিংয়ের দুর্বলতার ইঙ্গিত দিয়েছে গবেষণায়।
সংবাদ সম্মেলনে বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, পেইন্ট অ্যাসোসিয়েশন ও কয়েকটি কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
বয়সের ফারাক ও কটাক্ষের মাঝেও মিষ্টি জুটি সোহিনী ও সপ্তর্ষি! Feb 02, 2026
img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026
img
প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক Feb 02, 2026
img
নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না Feb 02, 2026
img
জাহানারা আলমের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা Feb 02, 2026
img
এই নির্বাচন ঠিক করবে আগামীর বাংলাদেশ জুলুমের না ইনসাফের হবে : সারজিস Feb 02, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল Feb 02, 2026
img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026
img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026
img
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ: নিরাপত্তা উপদেষ্টা Feb 02, 2026