শুধু নেইমারই নন, ফিট না থাকলে ভিনিসিউসকেও বিশ্বকাপে নেবেন না আনচেলত্তি

স্মরণকালে সবচেয়ে বাজে সময়ে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন কার্লো আনচেলত্তি। দরিভাল জুনিয়রের বিদায়ের পর আনচেলত্তির প্রথম লক্ষ্য ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপের মূলপর্বে তোলা। সেই লক্ষ্য পূরণের পর এখন দল গোছানোয় জোর দিয়েছেন এই ইতালিয়ান কোচ। তবে সব ছাপিয়ে এই কিংবদন্তি কোচের সামনে বড় প্রশ্ন–ইনজুরিতে ভুগতে থাকা নেইমারকে কি বিশ্বকাপের দলে জায়গা দেবেন তিনি?

কার্লো আনচেলত্তি আরও একবার নিশ্চিত করেছেন, ব্রাজিলের বিশ্বকাপ দলে কেবল শতভাগ ফিট খেলোয়াড়রাই জায়গা পাবেন। এমনকি সেলেসাওদের সবচেয়ে বড় তারকা নেইমারের জন্যই তা প্রযোজ্য।

গত দুই বছর ধরে চোটের কারণে ব্রাজিল জাতীয় দলের বাইরে দেশটির সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে।

নেইমারকে নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি এস্পোর্তে রেকর্ডকে বলেন, 'তার শতভাগ ফিট থাকা জরুরি। অনেক ভালো খেলোয়াড় আছে। আমাকে তাদেরই বেছে নিতে হবে যারা পুরোপুরি প্রস্তুত। শুধু নেইমার নয়, এটা ভিনিসিউসের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি ভিনিসিয়ুস ৯০ শতাংশ ফিট থাকে, আর অন্য কেউ ১০০ ভাগ থাকে, আমি ১০০ ভাগ ফিট খেলোয়াড়কেই নেব। কারণ দলটির মান খুবই উচ্চ, বিশেষ করে আক্রমণভাগে।'

৩৩ বছর বয়সী নেইমার বর্তমানে বাঁ হাঁটুর মেনিসকাস সমস্যায় ভুগছেন। বছরের শেষে তার আর্থ্রোস্কোপিক সার্জারি লাগতে পারে। দু'বছর আগে তার একই হাঁটুর এসিএল ও মেনিসকাস ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছিল।

নেইমার সম্পর্কে আনচেলত্তি আরও বলেন, 'আমি মনে করি সে অসাধারণ প্রতিভা। দুর্ভাগ্য হলো চোট তাকে বারবার পিছিয়ে দিয়েছে। চোট–আঘাতের কারণে সে শারীরিকভাবে কখনোই পুরোপুরি ভালো অবস্থায় থাকতে পারেনি।'

তবে এই চোটের মাঝেও নেইমার শুক্রবার সান্তোসের হয়ে মাঠে নামেন এবং গোলও করেন। স্পোর্টের বিপক্ষে সান্তোস ৩–০ গোলের জয়ে অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে। লিগে তার দলের আরও দুই ম্যাচ বাকি।

ম্যাচের পর নেইমার বলেন, 'আমি ধীরে ধীরে আরও ভালো অনুভব করছি। এই চোটটা দুঃখজনক, বিরক্তিকর। কিন্তু এমন কিছু নয় যা আমাকে থামিয়ে দেবে। তাই আমি খেলছি। এখন সান্তোসকে নিয়ে ভাবার সময়—দলকে প্রথম বিভাগে টিকিয়ে রাখাই লক্ষ্য। এরপর দেখা যাবে কী করি।'

এই বছর জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমার আগামী বছর তার চতুর্থ বিশ্বকাপে খেলতে চান।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026