আর নেই ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার রবিন স্মিথ

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ৬২ টেস্ট ও ৭১ ওয়ানডে ম্যাচ খেলা ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন।

সোমবার (১ ডিসেম্বর) ৬২ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এ তারকার মৃত্যুর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে তার পরিবার। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
 
১৯৮৮ সাল থেকে ১৯৯৬; আট বছর আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রবিন স্মিথ। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ১৬৭ রানের দুর্দান্ত একটি অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। তার সময়কালে যেটি ছিল যেকোনো ইংলিশ ব্যাটারের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।



যেটি তিনি অবসরের পরও ২০ বছর নিজের আয়ত্বে রেখেছিলেন। সব মিলিয়ে রেকর্ডটি তার একান্ত নিজের ছিল ২৩ বছর। ২০১৬ সালে ১৭১ রান করে রেকর্ডটি দখলে নেন অ্যালেক্স হেলস।
 
সব মিলিয়ে রবিন জাতীয় দলের হয়ে ৬২ টেস্টে ৪৩.৬৭ গড়ে করেছেন ৪২৩৬ রান। যেখানে শতকের সংখ্যা ছিল ৯টি। ৭১ ওয়ানডেতে ৩৯.০১ গড়ে করেছেন ২৪১৯ রান। রবিন ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতালেও তার জন্ম ও বেড়ে ওঠা মূলত দক্ষিণ আফ্রিকায়।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026