‘আমি জাদুকর নই’, আজারবাইজানের বিপক্ষে হারের পর বাটলার

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলবে। বাফুফে ঋতুপর্ণাদের প্রস্তুতির জন্য ঢাকায় ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে। মালয়েশিয়া ও আজারবাইজান দুই দলের বিপক্ষেই বাংলাদেশ হেরেছে। মালয়েশিয়ার চেয়ে আজারবাইজান র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় ম্যাচ হারলেও মেয়েদের খেলায় সন্তোষ প্রকাশ করেছেন ঋতুপর্ণাদের বৃটিশ কোচ পিটার বাটলার।

আজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বৃটিশ এই কোচ বলেন, 'আমরা একটা খুব শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছি। যারা, সত্যি বলতে, অনেক ফান্ডিং পায়, তাদের পেশাদার লিগ আছে, দারুণ সুবিধা আছে। আর ম্যাচের আগে আমি মেয়েদের বলেছিলাম, আমি শুধু চাই আমরা ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করি। আমরা যেন মালয়েশিয়ার মতো পিছিয়ে গিয়ে চুপচাপ হার মানি না। আমরা চেষ্টা করেছি, এবং মেয়েরা যেভাবে খেলেছে, আমি তাতে গর্বিত। প্রচেষ্টা আর পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় তাদের ১০/১০ দেব। কারণ আমরা মালয়েশিয়ার মতো পিছিয়ে যাইনি, আমরা লড়াই করেছি। আর মানের কথা বললে, পাঁচ, ছয়, খুব হলে সাত। আমি শুধু সৎভাবে বলছি।'



বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষে ছিল একেবারেই ছন্নছাড়া। আজকের ম্যাচে খানিকটা গোছালো। দুই ম্যাচের তুলনায় সেভাবে আগ্রহী নন কোচ, 'এটা ভিন্ন ম্যাচ ছিল। মালয়েশিয়া গভীর ডিফেন্সে খেলেছিল। কিন্তু মনে রাখতে হবে, আজ আমরা এমন দলের বিপক্ষে খেলেছি, যাদের মান মালয়েশিয়ার চেয়ে ভালো। মালয়েশিয়ার বিরুদ্ধে আমি মনে করেছি আমরা বেশি নিয়ন্ত্রিত ফুটবল খেলেছি। আজ আমি মনে করি আমরা হয়তো কিছুটা তাড়াহুড়া করেছি।

তারপরও আমি মেয়েদের নিয়ে গর্বিত। আমি ওদের বলেছিলাম, “মালয়েশিয়ার মতোই নিজের সবটুকু দাও, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ম্যাচটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করো।” বাংলাদেশ দুই গোল হজম করেছে। দুই গোল খাওয়ার ঘটনা ব্যাখ্যা করলেন এভাবে, 'শেষ ছয়-সাত মিনিট পর্যন্ত ম্যাচটা কঠিন ছিল। আর প্রথম গোলটাও ছিল অসতর্কতার ফল।'

এশিয়া কাপ নিশ্চিত করার পর বাংলাদেশ টানা চার ম্যাচ হারল। থাইল্যান্ডে দুই অ্যাওয়ে ম্যাচের পর ঢাকায় মালয়েশিয়া ও আজারবাইজানের বিরুদ্ধে। টানা চার হারের পরও প্রাপ্তি কি এমন প্রশ্নের উত্তরে বলেন, 'আমরা হয়তো আট ম্যাচও টানা হারতে পারি। আমরা বাংলাদেশ। আমি শুধুই ইতিবাচকতা দেখতে পাই মেয়েদের ভেতর থেকে। বাইরের জিনিসের দায়িত্ব আমি নিতে পারি না। আমাদের কোনো ট্রেনিং সুবিধা নেই। মানসম্মত জিম নেই। একটা লিগও নেই, লিগ বলে কিছু নেই। তাহলে আপনি আমাকে কী করতে বলছেন? শিশুদের জন্মদিনের পার্টিতে যে জাদুকর টুপি থেকে সাদা খরগোশ বের করে, আপনি কি ভাবেন আমি সেই জাদুকর?

বাংলাদেশের ফুটবলের ইতিবাচক দিক হলো, মাঠে এগারো জন খেলোয়াড়কে ইতিবাচক মানসিকতা নিয়ে নামানো, যারা শেষ দুই ম্যাচে যেমন লড়েছে, এবং আজকের মতো শক্ত দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছে। নেতিবাচক দিক অনেক, লিগ নেই। আপনি জানেন, আজারবাইজানের মেয়েরা কত টাকা পায়? বিশাল পরিমাণ, লাখ লাখ ডলার। তারা সময়মতো ম্যাচ ফি পায়। বাস্তব হতে হবে। আমি কোনো জাদুকর নই যে টুপি থেকে খরগোশ বের করব।'

এশিয়া কাপের আর তিন মাস বাকি। বাংলাদেশের নির্ধারিত কোনো সূচি নেই অনুশীলন বা প্রস্তুতি ম্যাচের। এরপরও বড় দলের বিপক্ষেই খেলতে চান তিনি, 'আমি চাই যতটা সম্ভব শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলতে। হারলে সমস্যা নেই, যতক্ষণ আমরা তা থেকে শিক্ষা নিতে পারি। সাফ লেভেল খুবই দুর্বল। এশিয়ান লেভেলে খেলতে হলে সেই মানের দলের বিপক্ষে খেলতে হবে। আজারবাইজান নিয়মিত ইউরোপের দলের সঙ্গে খেলে।কিছুদিন আগে সুইজারল্যান্ডের কাছে ৩–০ হেরেছে, আজকের ম্যাচের মতোই। তাদের খেলোয়াড়দের মান আমাদের চেয়ে ভালো, এটা মেনে নিতেই হবে।'

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026