রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সের কাছে ৩-২ গোলে হেরে 'পুল পর্ব' থেকেই বিদায় বাংলাদেশের

প্রথমবারের মতো এবার জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। গতবারের রানার্সআপ ফ্রান্সের চোখে চোখ রেখে দুর্দান্ত লড়াইয়ের পর ৩-২ গোলে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়লেও দ্বিতীয় কোয়ার্টারেই ঘুরে দাঁড়ায় তারা। শেষ দিকে লড়াই জমিয়ে তুললেও হার এড়াতে পারেননি আমিরুল-আব্দুল্লাহরা। আর তাতেই শেষ হয়ে যায় বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলার আশা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভারতের তামিলনাড়ুতে গত আসরের রানার্সআপ ফ্রান্সের মুখোমুখি হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত লড়াই করলেন তাদের চোখে চোখ রেখে। কিন্তু প্রথমবার জুনিয়র হকি বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যায় ৩-২ ব্যবধানে।



অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে হার দিয়ে পুল ‘এফ’-এ যাত্রা শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-৩ গোলে রুখে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে পুল পর্ব থেকেই ছিটকে গেলো বাংলাদেশ। এখন তারা খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৭ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোকের গোলে লিড নেয় ফরাসিরা। দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আব্দুল্লাহর দারুণ এক ফিল্ড গোলে সমতায় ফেরে তারা।

এর আগে অস্ট্রেলিয়াকে ৮-৩ ও দক্ষিণ কোরিয়াকে ১১-১ গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এদিন ম্যাচের তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশকে চেপে ধরে তারা। এই কোয়ার্টারে ২ গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় ফরাসিরা।

চতুর্থ কোয়ার্টারে দারুণ প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচের ব্যবধান কমান আগের দুই ম্যাচে হ্যাটট্রিক করা আমিরুল। তবে বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026