হামলার দায় চাপানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রশিবিরের প্রতিবাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাতকে কেন্দ্র করে সংঘটিত জাতীয় দৈনিক ‘ডেইলি স্টার’ ও ‘প্রথম আলো’-এর কার্যালয়ে হামলার ঘটনায় পরিকল্পিতভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (২১ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। আমরা মনে করি, গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের কর্মকাণ্ড ছাত্রশিবির কখনোই সমর্থন করে না। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো-একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দৈনিক ‘ডেইলি স্টার’ ও ‘প্রথম আলো’-এর কার্যালয়ে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, ষড়যন্ত্র ও অপরাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তারা বলেন, ‘সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও রাকসু ভিপি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারির ব্যক্তিগত বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালানো হয়। সংশ্লিষ্ট বক্তব্যগুলো ছিল সম্পূর্ণ তাদের ব্যক্তিগত। ইতোমধ্যে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা নিজ নিজ বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এবং বক্তব্যের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাং’-এর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। এটা ছাত্রশিবিরের কোনো অফিসিয়াল বক্তব্য বা অবস্থান নয়। আমরা স্পষ্ট ঘোষণা করছি, গণমাধ্যমে কিংবা কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার সঙ্গে ছাত্রশিবির দূরতম কোনো সম্পর্ক নেই। পাশাপাশি এই ধরনের হামলার ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আশা করি অপপ্রচারের কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝি অবসান হবে। আমরা সংশ্লিষ্ট ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্ত দাবি করছি। একই সঙ্গে গণমাধ্যম ও জনমনে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

নেতারা আরও বলেন, ‘শহীদ ওসমান বিন হাদির শাহাদাতের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। সকল অবস্থায় আমাদেরকে ধৈর্য, প্রজ্ঞা, দায়িত্বশীল আচরণ ও জাতীয় ঐক্যকে প্রাধান্য দেয়া দরকার।’

পিএ/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে ওজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026
img
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন Feb 06, 2026
img
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য Feb 06, 2026
img
১৬ মাসের মধ্যে সর্বনিম্ন বিটকয়েনের দাম! Feb 06, 2026
img
ভারতের সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না : বুবলী Feb 06, 2026
img
এনসিপির কৌশলের অভাব আছে, জামায়াত জোটে আধিপত্য বিস্তার করবে: মাহফুজ আলম Feb 06, 2026
img
বরিশালে জনসভার মঞ্চে জামায়াত আমির Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই Feb 06, 2026
img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026