কলকাতার কাজ নিয়ে হতাশ অঙ্কিতা, ভরসা মুম্বাই ইন্ডাস্ট্রি

বেশ কিছু দিন হল পাকাপাকি মুম্বাইয়ের বাসিন্দা হয়েছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। বাংলা ছবি বা ধারাবাহিকে অনেক দিন দেখা যায়নি তাঁকে। শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল ‘ঝনক’ ধারাবাহিকে। একটানা মুম্বাইয়েই ছিলেন তিনি। বেশ কিছু দিন পরে কলকাতায় এলেন অঙ্কিতা। এখানে কি কোনও নতুন কাজ শুরু করছেন অভিনেত্রী?

কলকাতায় কাজে নয়, বন্ধুর বিয়ে উপলক্ষে কলকাতায় এসেছেন তিনি। শান্তিনিকেতনে বিয়েবাড়ি, তার পর কলকাতায় বৌভাতের নেমতন্ন মিটিয়ে আবার মুম্বাই ফিরে যাবেন অভিনেত্রী। তা হলে কি কলকাতায় আর কাজ করবেন না তিনি?



অঙ্কিতা জানিয়েছেন, আপাতত কিছু দিন ছোটপর্দায় কাজ করতে চান না তিনি। নিজের পরিধিটা আরও কিছুটা বড় করতে চান। অনেক জনপ্রিয় ধারাবাহিকের মুখ অঙ্কিতা। অভিনেত্রী যোগ করেন, “অন্যদের কথা বলতে পারব না, আমার জন্য কলকাতায় কোনও কাজ এখনও অবধি নেই। তিন- চার মাস অন্তর একটা কাজ করে তো খরচ চালানো যায় না। মুম্বাইয়ে বিভিন্ন ধরনের কাজ হয়। চেষ্টা করার সুযোগ আছে। এখানে ছোট ইন্ডাস্ট্রি। হাতেগোনা কয়েক জনই কাজ করেন। অডিশন দিয়ে, অভিনয়গুণ বিচার করে যদি কাজ হত তা হলে আমার ধারণা আমার হাতে কাজের পরিমাণ বেশি হত।”

শুধু অঙ্কিতা নন, সম্প্রতি টলিপাড়ার বেশ অনেক জন মুম্বাইয়ের পাকাপাকি বাসিন্দা হয়েছেন। এই প্রেক্ষিতে অভিনেত্রীর দাবি, ওখানে চেষ্টা করার সুযোগ অনেক বেশি। তাই হয়তো অনেকে অন্য শহরে যাচ্ছেন। তবে অঙ্কিতা পরিষ্কার জানিয়েছেন, তিনি এখন ছোটপর্দায় কাজ করতে চান না, স্বাধীনভাবে কাজ করতে বেশি অগ্রহী তিনি। অভিনেত্রী হিসাবে নতুন ভাবে নিজেকে তুলে ধরতে চান দর্শকের কাছে।

এমআই/টিএ

Share this news on:

সর্বশেষ

img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026