ছবির বাজেট ৩০ কোটি, তারকা চান ৪০ কোটি: ইমরান খান

তারকাদের জন্য নাজেহাল অবস্থা হয় প্রযোজকদের। নিজেদের সুবিধার্থে প্রযোজকদের আর্থিক ভাবে শোষণ করেন তাঁরা, কয়েক মাস আগে এমনই দাবি করেছিলেন আমির খান। প্রায় একই মত তাঁর ভাগ্নে ইমরান খানের। সম্প্রতি বলিউ়ডে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। তিনিও জানিয়েছেন, কয়েক জন তারকার চাহিদার জেরে ছবির বাজেট দ্বিগুণ হয়ে যায়।

কোনও ছবিতে বড় মাপের তারকা থাকলে, দর্শকও বেশি আসবে। সেই তারকার সামান্য অধিক চাহিদা থাকবে, এই বিষয়ে সহমত ইমরান খান। কিন্তু কিছু ক্ষেত্রে তা আর্থিক শোষণের জায়গায় পৌঁছে যায় বলে দাবি তাঁর। অভিনেতার কথায়, “আমরা এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি, যেখানে তারকারা গোটা সিস্টেমকেই শোষণ করেন।” কিন্তু নিজের মামা অর্থাৎ আমিরের ক্ষেত্রে এমনটা দেখেননি তিনি। তাঁর মামা বরং ছবিতে বিনিয়োগ করেছেন। ইমরানের কথায়, “নিজের পকেট থেকে ছবির জন্য টাকা বার করে দিতে হবে, এমন আমি বলছি না। কিন্তু আমি মনে করি ছবির প্রতি কিছু দায়িত্ববোধ থাকা উচিত।”



কোনও ছবির ৩০ কোটি টাকার বাজেট। কিন্তু ছবিতে নায়ক হয়তো ৪০ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন। সে ক্ষেত্রে ছবির বাজেট গিয়ে দাঁড়ায় ৭০ কোটি টাকায়। অর্থাৎ ছবির তৈরির থেকে ছবির নির্দিষ্ট একজন তারকার পিছনে বেশি খরচ করতে হয় প্রযোজককের। এমন দেখেছেন ইমরান।

আমিরের প্রসঙ্গে অভিনেতা বলেন, “কিন্তু আমার মামা নিজের যোগ্যতা অনুযায়ী কখনও কিছু নেননি। ছবি সফল হওয়ার পরে হয়তো প্রাপ্য বুঝে নিয়েছেন। উনি কখনওই বলবেন না, আমাকে ৬০ কোটি বা ৭৫ কোটি টাকা পারিশ্রমিক দিন। এটা সম্পূর্ণ মূর্খামি। নিজের ছবিকেই পঙ্গু করে দেওয়া।” ছবির উপর বিশ্বাস থাকলে, তারকারা এমন করেন না। তাই আগেভাগেই নিজের চড়া অঙ্কের পারিশ্রমিক বুঝে নেন।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকর-মৃণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026