দিল্লির ঘটনার পর ক্ষোভে কাকে দোষারোপ করলেন তাপসী?

সম্প্রতি দিল্লিতে ছয় বছরের এক বালিকার গণধর্ষণের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। কারণ, ঘটনায় অভিযুক্তেরাও নাবালক। এই দেখে ভয় শিউরে উঠছেন তাপসীও।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন তাপসী পান্নু। পরবর্তী প্রজন্মকে নিয়ে আতঙ্ক প্রকাশ করলেন অভিনেত্রী। সম্প্রতি দিল্লিতে ছয় বছরের এক বালিকার গণধর্ষণের ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছে গোটা দেশ। কারণ, ঘটনায় অভিযুক্তেরাও নাবালক। এই দেখে ভয়ে শিউরে উঠছেন তাপসীও। ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।



ঘটনা সংক্রান্ত একটি প্রতিবেদন নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাপসী। অভিনেত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “পরবর্তী প্রজন্মকে আমরা কী ভাবে তৈরি করছি? নিজেদের দিকেই এই প্রশ্ন তোলা উচিত।” এই ঘটনায় নিজেদেরই সম্পূর্ণ দায়ী মনে করছেন তাপসী। অভিনেত্রীর কথায়, “আমরা প্রত্যেকে এই ঘটনার জন্য দায়ী। আবার আমরাই এই ঘটনার শিকার।” আসন্ন প্রজন্ম ও নিরাপত্তার কথা ভেবে তিনি শঙ্কিত।
ল্লোঁর চুম্বনকাণ্ডেই ভেঙেছে প্রেম! বীরের জন্মদিনেই বিচ্ছেদে সিলমোহর দিলেন তারা?

দিনকয়েক আগেই একই প্রশ্ন তুলে ক্ষোভপ্রকাশ করেছিলেন ভূমি পেডনেকর। অভিনেত্রী সেই প্রসঙ্গে লিখেছিলেন, “এ সব কী হচ্ছে? আমরা বার বার ব্যর্থ হচ্ছি। কারণ এই দানবগুলো ভাবে ওরা যৌন হিংসার পরেও পার পেয়ে যাবে! কারণ, আমরা ওদের মধ্যে ভয় তৈরিই করতে পারিনি এখনও।” নাবালকেরা পর্যন্ত এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়ছে এবং এমন নৃশংসতায় পা দিতে তারা দু’বার ভাবছে না। এই দেখেও স্তম্ভিত ভূমি। তাই অভিনেত্রীর কথায়, “এরা কী পরিবেশে বড় হচ্ছে, তা একবার কল্পনা করে দেখুন!”

এক দিকে, পথকুকুর শায়েস্তা করতে ক়ড়া পদক্ষেপ করা হচ্ছে। কিন্তু শিশুদের নিরাপত্তা নেই। এই বিষয়টিও তুলে ধরেছিলেন ভূমি। দিল্লির ঘটনা প্রসঙ্গে ভূমি লিখেছিলেন, “আসলে কোনও শিশুই নয়। এই ঘটনায় তো অভিযুক্তেরা নিজেরাও নির্যাতিতদের মধ্যেই পড়ে।”

উল্লেখ্য, ১৮ জানুয়ারি দিল্লির এই ঘটনায় অভিযুক্ত তিন জনের বয়স ১০, ১৩, ও ১৪। তিন জনকেই আটক করেছে পুলিশ।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকর-মৃণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026