বাংলাদেশকে ফিরিয়ে আনলেই ভারতের সাথে খেলবে পাকিস্তান: রশিদ লতিফ

বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়ে যাবে। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পিসিবি যে পদক্ষেপ নিয়েছে, তাতে ক্রিকেটের বাজারে ধস নামবে বলে মনে করছেন এই সাবেক উইকেটরক্ষক ব্যাটার। 

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। ভেন্যু পরিবর্তনের দাবি উঠলে তাতে সমর্থন জানায় পিসিবি। আইসিসি অবশ্য বাংলাদেশের দাবি নাকচ করে দেয়, বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

এর প্রতিবাদ হিসেবে পাকিস্তান ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে এখন তোলপাড় ক্রিকেট দুনিয়ায়। ক্রিকেটের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই মাঠে না গড়ালে কোটি কোটি ডলার লোকসান হবে আইসিসিরও। 

এ প্রসঙ্গে জিও নিউজকে রশিদ লতিফ বলেন, 'পাকিস্তান সরকার নিজেই প্রেস রিলিজ বা টুইট করেছে, যাতে আইনি জটিলতা থেকে বাঁচা যায়। কারণ যখন সরকার কোনো বিষয়ে সরাসরি জড়িত হয়ে পড়ে, তখন আইসিসির আর করার কিছু থাকে না।'



পাকিস্তানের পদক্ষেপের প্রশংসা করে তিনি আরও বলেন, 'পাকিস্তান সঠিক পদক্ষেপ নিয়েছে। কারণ এটি বিলিয়ন ডলারের ব্রডকাস্টারদের বাজার, যা এখন মিলিয়নে নেমে আসবে।

 আইসিসি প্রায় ১০০-১৫০টি সদস্য দেশকে ফান্ডিং দেয়। যেখানে ৩ বিলিয়ন ডলারের বাজার ছিল, সেটি ১ বিলিয়নে নেমে আসলে সবার ফান্ডিংয়ে টান পড়বে।'

রশিদ লতিফ মনে করেন, বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের সাথে খেলতে রাজি হয়ে যাবে। তার ভাষায়, 'এখন পাকিস্তানকে মর্যাদা দিলে এবং বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হলেই কেবল পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে। না খেললে আইসিসির ওপর অবশ্যই এর বড় প্রভাব পড়বে। বর্তমানে আইসিসি মূলত বিসিসিআইয়ের লোকেরাই চালাচ্ছে। জয় শাহ এখন বুঝতে পারবেন যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কীভাবে পরিচালনা করতে হয়।'

এ সময় ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশকেও বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বলেছেন, 'অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে এখন আলোচনার টেবিলে আসতে হবে এবং স্বীকার করতে হবে যে বাংলাদেশের সাথে অবিচার হয়েছে।'

এমআই/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026