বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ

স্বপ্নের মতো এক বিগ ব্যাশ মৌসুম পার করে দেশে ফিরেছেন রিশাদ হোসেন। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ান এই ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন তিনি। ১২ ম্যাচ খেলে মোট ১৫ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। তবুও তৃপ্তির ঢেকুর তুলতে নারাজ তিনি। অদম্য টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার পর সংবাদ সম্মেলনে নিজেই জানালেন সেই অতৃপ্তির কারণ।

বিশ্বকাপে না খেলতে যাওয়ায় খেলোয়াড়দের ব্যস্ত রাখতে অদম্য টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচে তরুণদের দুরন্ত দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের আদলে গড়া ‘ধূমকেতু'’ দল। ধূমকেতুর জয়ের অন্যতম কারিগর ছিলেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলে সদ্য দেশে ফেরা এই স্পিনার ৪ ওভার বল করে ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানান বিগ ব্যাশে প্রথমবার খেলতে যাওয়ার অভিজ্ঞতার কথা।

বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে রিশাদ বলেন, ‘বিগ ব্যাশ আর বাংলাদেশের কন্ডিশন আলাদা, খেলার পরিবেশ একেবারেই আলাদা। ওগুলো চিন্তা করলে আমাদের তো এত কিছু হবে না। তবে যদি চিন্তা করি যে খেলার পরিবেশটা, আমার মনে হয় এটা আমাদের আরেকটু উন্নত করা সম্ভব। আর যদি বলেন হোটেল থেকে শুরু করে সবকিছু, সেটা এক এক দলের এক এক রকম পরিবেশ। আমার মনে হয় বাংলাদেশেও খারাপ না।’

অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে রিশাদ বলেন, ‘ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার হোক না কেন, ওরা অনেক সহজ-সরল। যে কাউকেই আরামসে অ্যাডজাস্ট করে ফেলে। বড়-ছোট কোনো কিছু দেখে না। এটা আমার ভালো লেগেছে এবং আমি চেষ্টা করব ওরকম হয়ে যাওয়ার। দক্ষতার দিক থেকে বলতে গেলে এটা তো সবার উনিশ-বিশ, মানসিকতা এবং ভালো পরিবেশ সবচেয়ে জরুরি।’

বিগ ব্যাশে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন রিশাদ। হোবার্টের নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি। দলটিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তোলার অন্যতম কারগরও এই লেগ স্পিনারই। তার অনবদ্য বোলিং দেখার জন্য বাংলাদেশ থেকেও টিভি পর্দায় চোখ রেখেছে লক্ষ-কোটি সমর্থক। প্রশংসা কুড়িয়েছেন সমর্থক থেকে শুরু করে অজি ধারাভাষ্যকার এবং বিশ্লেষকদের। তুবও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন রিশাদ। কারণ হিসেবে রিশাদ বলেন, ‘চ্যাম্পিয়ন হলে সন্তুষ্ট হতাম।’

বছর দুয়েক আগেও জাতীয় দলে নিয়মিত সু্যোগ পেতেন না, আর এখন তারকা ক্রিকেটার। সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে রিশাদ বলেন, ‘যখন খেলতে পারতাম না, তখনো ওটা আমার জন্য একটা লার্নিং ছিল। ওই সময়টা আমি অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে পারছি এবং নিজেকে গড়ে তুলতে পারছি।’

পিএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026