অজপাড়া গাঁয়ের সেই শামীম এখন বিশ্বসেরা সিআইও

শামীম মোহাম্মদের বাড়ি গাজীপুরের পিরুজালী ইউনিয়নের ভাওয়াল মির্জাপুরে। অজপাড়া গাঁয়েই কেটেছে তার শৈশব। সন্ধ্যার আলো-আঁধারিতে বাড়িতে থেকেই এক-আধটু পড়াশোনা করেছেন। গ্রাম্য পরিবেশে হৈ-হুল্লোড়ে কেটে গেছে সময়। ৯ বছর বয়সেও তিনি স্কুলে ভর্তি হতে পারেননি। কারণ গ্রামে কোনো স্কুুলই ছিল না। একসময় গ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়। ভর্তি হন পুরান ঢাকার আরমানিটোলা স্কুলে। প্রথমবারেই তিনি ভর্তি হন তৃতীয় শ্রেণিতে। আরমানিটোলা স্কুল থেকে এসএসসি পাস করে এইচএসসিতে ভর্তি হন ঢাকা কলেজে। উচ্চ শিক্ষার স্বপ্ন দেখতে থাকেন শামীম। তাই এইচএসসি পাস করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পাল্টে যান অজপাড়া গাঁয়ের সেই শামীম। কম্পিউটার সাইন্সে স্নাতক ও ব্যবসায় শিক্ষায় স্নাতকোত্তর করে কর্মজীবনে নেমে পড়েন শামীম। গ্রামের সেই ছেলেটি এখন বিশ্বসেরা সিআইও হয়েছেন। তিনি এখন বাংলাদেশের গর্ব।

শামীম ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মেসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটির স্লোন সিআইও নেতৃত্ব পুরস্কার পেয়েছেন। গত ১৯ মে অনলাইনে এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শামীম মোহাম্মদ যুক্তরাষ্ট্রের ব্যবহৃত গাড়ির সবচেয়ে বড় খুচরা বিক্রেতা কারম্যাক্সের প্রধান তথ্য ও কারিগরি কর্মকর্তা।

জানা গেছে, ক্যারিয়ারের শুরুতে শামীম পণ্য ডিজাইন, তথ্যপ্রযুক্তি সেবা নিয়ে কাজ করেন। পরে আস্তে আস্তে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগে প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধি এবং কর্মী ব্যবস্থাপনার উন্নতি নিয়ে কাজ শুরু করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কাজ করার পর ২০১২ সালে কারফ্যাক্স কোম্পানিতে তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হিসেবে যোগ দেন। এই প্রতিষ্ঠানে যোগদানের পর কোম্পানির ডিজিটাল অবকাঠামো সাজাতে গিয়ে তিনি প্রযুক্তির চেয়েও বেশি গুরুত্ব দিতে থাকেন প্রতিষ্ঠানের কর্মীদের। তার তথ্যপ্রযুক্তির উদ্ভাবনী প্রয়োগ ও প্রতিষ্ঠানে কর্মীদের গুরুত্বের সমন্বয়ে পুরোনো গাড়ি কেনার কাজটি কারম্যাক্সের গ্রাহকদের জন্য হয়ে উঠেছে সহজ, আকর্ষণীয় ও সাশ্রয়ী।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি দিয়ে আসছে স্লোন সিআইও নেতৃত্ব পুরস্কার। তথ্যপ্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে ব্যবসায় দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য প্রধান তথ্য কর্মকর্তাদের এই স্বীকৃতি দেওয়া হয়। ২০২০ সালের এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন রিচমন্ড-ভিত্তিক কারম্যাক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার বাংলাদেশের শামীম মোহাম্মদ। কারম্যাক্স আমেরিকায় ব্যবহূত গাড়ির সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। শামীম কারম্যাক্সের প্রযুক্তি বিভাগে কাজ করেন। তিনি সরাসরি কারম্যাক্সের সিইওর সঙ্গে কাজ করেন এবং কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ দলেরও অন্যতম।

[কার্টেসি : সমকাল]

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026