© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে আটকা পেঁয়াজভর্তি ১৬৫ ট্রাক, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

শেয়ার করুন:
ভারতে আটকা পেঁয়াজভর্তি ১৬৫ ট্রাক, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
economic-reporter
০৩:৫৯ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২০

আকস্মিকভাবে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণায় বিপাকে পড়েছেন বাংলাদেশী আমদানিকারকরা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওপারে ভারতীয় অংশে অন্তত ১৬৫টি পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢুকার অপেক্ষায় রয়েছে। ১৪ সেপ্টেম্বর থেকে এসব পেঁয়াজের গাড়ি আটকে যাওয়ায় পেঁয়াজে পচন ধরেছে। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গত সোমবার ভারত হঠাৎ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। কিন্তু ওই ঘোষণার আগেই ভোমরা বন্দরের ব্যবসায়ীরা ১৬৫ ট্রাক পেঁয়াজ ভারত থেকে এলসি করে রেখেছিল। এসব পেঁয়াজের ট্রাকগুলোর ডকুমেন্ট পাস করা আছে।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, শুনেছি ভারতের ঘোষণার আগে যেসব পেঁয়াজের এলসি করা আছে, সেগুলো ভারত ছেড়ে দেবে। কিন্তু আজ প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে, এখন পর্যন্ত ভারত এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

জানা গেছে, ভোমরা বন্দরে আটকে পড়া প্রতি ট্রাক পেঁয়াজের দাম ১০ লাখ টাকা। ভারতে আটকে পড়া ট্রাকগুলোতে থাকা পেঁয়াজে এরই মধ্যে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, আর দু’এক দিন এভাবে পেঁয়াজ ট্রাকে আটকা থাকলে, তা আর খাওয়ার উপযোগী থাকবে না।

ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন গণমাধ্যমকে জানান, কত ট্রাক পেঁয়াজ ভারতে আটকা পড়েছে তার সঠিক হিসাব আমাদের কাছে নেই। পেঁয়াজ পচনশীল দ্রব্য। ট্রাক আটকে থাকার কারণে পেঁয়াজে পচন ধরে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন