তিমির ধাক্কায় জাহাজের ৮০ যাত্রী আহত

জাপান সাগরে ১২০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ যাচ্ছিল। হঠাৎ জোরালো একটি ধাক্কায় মারাত্মক দুলে উঠল জাহাজটি। জাহাজডুবির ভয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যার জেরে আহত হন অনেকে। পরে জানা যায়, এক বিশাল তিমির সঙ্গে ধাক্কা লেগেই ঘটে এই দুর্ঘটনা।

এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০ জন যাত্রী। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার জাপানের নিগাতা বন্দর থেকে দ্রুত গতিসম্পন্ন জাহাজটি স্যাদো আইল্যান্ডে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। সে সময় জাহাজে ছিলেন ১২১ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার।

স্যাদো স্টিম শিপ কোম্পানি নামের ওই জাহাজ সংস্থার তরফ থেকে জানানো হয়, দুর্ঘটনার পরেও জাহাজটির গন্তব্যে পৌঁছতে কোনও সমস্যা হয়নি। যদিও নির্ধারিত সময়ের থেকে ঘণ্টা খানেক দেরিতে পৌঁছেছে সেটি।

আনন্দবাজার জানায়, জাপান সাগরে মিঙ্কি এবং হাম্পব্যাক জাতের তিমির অবাধ যাতায়াত আছে। সেই জাতেরই কোনও তিমির সঙ্গে জাহাজটির ধাক্কা লেগেছিল বলে মনে করা হচ্ছে। সংঘর্ষে জাহাজটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত Feb 04, 2026
img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026
img
মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর! Feb 04, 2026
img
আজ তিস্তাপাড়ের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির Feb 04, 2026
img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন আমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026
img
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম Feb 04, 2026
img
ক্যামেরার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে সানি লিওন Feb 04, 2026
img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026
img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026