ভিভো ওয়াই২৮, এক চার্জে ২৪ ঘন্টা ভিডিও স্ট্রিমিং

একবার ফুল চার্জে ২৪ ঘন্টার বেশি ভিডিও স্ট্রিমিং এর সুবিধা দিচ্ছে ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৮। এতে থাকা ৪৪ ওয়াটের চার্জার, ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, স্মার্ট চার্জিং ইঞ্জিন ২.০ এবং ২৪ ডায়মেনশন সিকিউরিটি প্রোটেকশন থাকায় দ্রুত চার্জের নিশ্চয়তা থাকছে স্মার্টফোনটিতে।

এবারই প্রথম সবচেয়ে বেশি ব্যাটারি ক্যাপাসিটি দিচ্ছে ভিভো। তাই ভিভো ওয়াই২৮ এর জন্য অপেক্ষায় ছিলেন অনেকেই। ১০ জুলাই থেকে ভিভোর যেকোনো শোরুমে বা ই-স্টোরে মিলবে ভিভো ওয়াই২৮। পাশাপাশি ১৬ জুলাই এর মধ্যে স্মার্টফোনটি কিনলে উপহার হিসেবে থাকছে রিরো বি১০ নেকব্যান্ড। দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। ৬ জিবি র‌্যামের সাথে ৬ জিবি অতিরিক্ত র‌্যামসহ ১২৮ জিবি স্টোরেজের ওয়াই২৮ এর দাম পড়বে ২০,৯৯৯ টাকা।

অন্যদিকে ৮ জিবি র‌্যামের সাথে ৮ জিবি অতিরিক্ত র‌্যামসহ ২৫৬ জিবি স্টোরেজের ওয়াই২৮ এর দাম পড়বে ২৫,৯৯৯ টাকা।

প্রতিদিনের মাল্টিটাস্কিং, গেমিং ও এইচডি কন্টেন্ট স্ট্রিমিংয়ে ভিভো ওয়াই২৮ স্মার্টফোনে মিলবে বাড়তি পারফরম্যান্স ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি। সারাদিন পাওয়া যাবে দ্রুত ও নির্বিঘ্ন যোগাযোগের স্বাধীনতা। জরুরি প্রয়োজনে কিংবা দীর্ঘতম ভ্রমণে দেবে নিরবিচ্ছিন্ন সাপোর্ট ও নির্ভরযোগ্য জিপিএস।

ভিভো ওয়াই২৮-এর ৬ দশমিক ৬৮ এলসিডি স্ক্রিন নিশ্চিত করবে দারুণ ভিজ্যুয়াল কোয়ালিটি। স্মুদ স্ক্রলিং ও ক্রিস্টাল ক্লিয়ার রঙ উপভোগের জন্য ভালো ডিসপ্লে কোয়ালিটি থাকছে স্মার্টফোনটিতে। এর ডিসপ্লে রেজ্যুলেশন ১৬০৮ *৭২০ এবং রিফ্রেশ রেট ৯০ হার্জ। লোকাল পিক ব্রাইটনেস থাকছে ১০০০ নিটস। উন্নত পাঞ্চহোল ডিসপ্লেটি আধুনিক ব্যবহারকারীকে দেবে প্রশান্তির অনুভূতি। এমনকি এতে থাকা লো ব্লু লাইট সফটওয়্যার সলিউশন টানা ব্রাউজিংয়েও চোখের উপর পরা বাড়তি চাপ থেকে সুরক্ষিত রাখবে ব্যবহারকারীকে।

হালকা ওজনের (১৯৯ গ্রাম) সিঙ্গেল হ্যান্ড ইউজার-ফ্রেন্ডলি স্মার্টফোন এটি। এর ডান পাশে রয়েছে সাইড মাউন্টেড ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা দ্রুত লক-আনলক হবে সহজেই। এর ঠিক উপরেই রয়েছে ভলিউম বাটন। বাম পাশে সিম কার্ড এবং স্টোরেজ ট্রে। নিচে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, নয়েস ক্যান্সেলেশন মাইক, টাইপ সি চার্জিং পোর্ট।

ভিভো ওয়াই২৮ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে সাউন্ড ক্যাভিটি এক্সপানশন প্রযুক্তি। ফলে এর ডুয়াল স্টেরিও স্পিকারের ভলিউম বাড়ানো যায় ৩০০ শতাংশ। সাথে আরও রয়েছে আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তির ব্যবহার। ফলে যে কোনো আবহাওয়া বা ভেজা হাতেও ব্যবহার করা যাবে ভিভো ওয়াই২৮।

অভিজাত লুক ও দুর্দান্ত পারফরম্যান্সের যুগোপযোগী সমন্বয় ঘটেছে স্মার্টফোনটিতে। এর ব্যাকসাইডে থাকছে ডুয়েল ক্যামেরা রিং ডিজাইনের চারপাশে থ্রিডি ডায়মন্ড প্যাটার্নের ফ্যান্টাসি ফ্রেম ও গ্লোয়িং আউটলুক। এগেট গ্রিন ও গ্লিমিং অরেঞ্জ- এ দুইটি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। ভিভো ওয়াই২৮-এর ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ও অরা স্ক্রিন লাইটের সাথে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় ফটোগ্রাফি হবে ঝকঝকে ও নিখুঁত।

Share this news on:

সর্বশেষ

img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026