বিশ্বে এই প্রথম: নিউইয়র্কে ধর্মীয় পোশাক নিয়ে বিল পাস

বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো এমন ধরনের একটি বিল পাস হয়েছে। যাতে বলা হয়েছে ধর্মীয় পোশাক পরিধানের বিপরীতে কাউকে কটূক্তি করা, বৈষম্য কিংবা হয়রানি করা অপরাধের পর্যায়ে পড়বে এবং এর জন্য আইনের অধীনে শাস্তির মুখোমুখি হতে হবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনির ক্যাপিটাল ভবনে মঙ্গলবার এই বিল ৬৩-০ ভোটে পাস হয়। এখন শুধু অঙ্গরাজ্যের গভর্নর বিলটিতে সই করলেই তা আইনে পরিণত হবে। আর ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ নিউইয়র্ক স্টেটের গভর্নর অ্যান্ডু মার্ক কুমো যে বিলটিতে খুব দ্রুতই স্বাক্ষর করবেন এই ব্যাপারে অনেকটাই আশাবাদী ‘বিশ্বাসী’ গ্রুপগুলো(রিলিজিয়াস গ্রুপ না বলে নিজেদের তারা ফেইথ গ্রুপ হিসেবে অভিহিত করেন)।

২০১৩ সাল থেকে ধর্মীয় পোশাক পরার স্বাধীনতা এবং এর জন্য বৈষম্য ও হয়রানির প্রতিবাদে নিউইয়র্ক কেন্দ্রীক কয়েকটি সংগঠন আইন প্রণয়নের জন্য সিনেটের প্রতি দাবি জানিয়ে আসছিল। কিন্তু এত দিন স্টেট সিনেট রিপালিকানদের আধিপত্য থাকায় বারবার উত্থাপন করেও এই বিল পাস করা যায়নি বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট সিনেটররা। জন লু ছাড়াও কেভিন থমাস এবং লুইস সিপুলভিডা আইন প্রণয়নের পক্ষে কাজ করেন গেছেন।

যুক্তরাষ্ট্রের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ থাকলেও এই আইন ধর্মীয় স্বাধীনতার পক্ষে নাগরিকদের আরো বেশি অধিকার দিবে এবং ধর্মীয় পোশাক পরিধানের বিপরীতে যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে নাগরিকদের আরো বেশি আইনগত সুবিধা দেবে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে প্রায় ১০ লাখের বেশি মুসলমানদের বসবাস। এছাড়া বিপুল সংখ্যক শিখ ও ইহুদিও আছেন যারা ধর্মীয় পোশাক পরিধান করে থাকেন। হিজাব পরার জন্য ২০১১ সালে এক মুসলিম নারীর চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করে এই আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়। এছাড়া নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেও উল্লেখ করা হয় স্টেট সিনেটে।

এত কথা লিখার পেছনে কারণ হলো বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা কি জিনিস এটা আমাদের দেশের পাবলিক কবে পাবে আল্লাহ জানে। যুক্তরাষ্ট্রের আইনে আপনি ধর্ম নিয়ে সমালোচনা করতে পারবেন কিন্তু কোনো ব্যক্তিকে কিছু বলতে পারবেন না। আমাদের দেশে নাটক, সিনেমায় দাঁড়ি-টুপিওয়ালা লোকদের কেমন ভিলেন হিসেবে অবিহিত করা হয়। যেন দাঁড়ি-টুপি শয়তানির প্রতীক। তথাকথিত প্রগতিবাদীরা তো রীতিমতো ইসলামোফোবিয়ায়( ইসলামভীতি বা ইসলামবিদ্বেষ বা মুসলিমবিরোধী মনোভাব) আক্রান্ত। আমি নিজেও মনে করি অবশ্যই মানুষকে যে কোনো ধর্ম বা বিশ্বাস নিয়ে সমালোচনার অধিকার দেয়া উচিত। তবে কোনোভাবেই ব্যক্তিকে তার ধর্মীয় স্বাধীনতা (বিশ্বাস/পোশাক) নিয়ে কোনো ধরনের বৈষম্য বা হয়রানি করা যাবে না। এটা নাগরিক অধিকারের পরিপন্থী ও শাস্তির আওতায় আনা উচিত। রাষ্ট্রীয়ভাবে কোনো ভাবেই ধর্মীয় পৃষ্টপোষকতা করাটাও ঠিক না। ধর্মের জন্য আলাদা মন্ত্রণালয় থাকাটাও আসলে কতটা যৌক্তিক সেটাও আমার কাছে এক বড় প্রশ্ন। যে কোনো ধরনের জাতীয় মসজিদ মন্দিরেরও বিরোধী আমি।

 

 

লেখক: সাজিদ হক সৌম্য, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক।

Share this news on:

সর্বশেষ

img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026