নিয়ম না মেনে ঋণ বিতরণ, বিপাকে ৭ ব্যাংক

দেশের ১৬টি ব্যাংক নির্ধারিত সীমার চেয়ে বেশি ঋণ দিয়ে এখন আর্থিক চাপে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, এসব ব্যাংকের অগ্রিম-আমানত অনুপাত (এডিআর) নির্ধারিত সীমা অতিক্রম করেছে। এর মধ্যে সাতটি ব্যাংক আমানতের চেয়েও বেশি ঋণ দিয়েছে, যা তাদের জন্য এখন মারাত্মক সমস্যা তৈরি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাছ-বিচারহীনভাবে ঋণ দেওয়া, প্রভাবশালীদের নামে সুবিধাভোগীদের ঋণ অনুমোদন এবং আদায় সংকটে পড়ার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। এতে ব্যাংকগুলোর তারল্য সংকট যেমন বাড়ছে, তেমনি গ্রাহকদের মধ্যে আমানত নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব ব্যাংক এখন কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সহায়তা (রিফাইন্যান্স সুবিধা) থেকেও বঞ্চিত হতে পারে। এমনকি তাদের ‘ক্যামেলস রেটিং’ কমিয়ে দেওয়া হবে, যা ব্যাংকের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।

অধিকাংশ ব্যাংকেই এডিআর সীমা না মানার ঘটনা ঘটেছে আগের সরকারের আমলে। পরবর্তী সময়ে দায়িত্ব নেওয়া নতুন পরিচালনা পর্ষদগুলো বলছে, তারা এখন পরিস্থিতি সামাল দিতে কাজ করছে। ব্যাংকের আর্থিক স্থিতি পুনরুদ্ধারে আমানত বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, নিয়মনীতি মেনে ঋণ বিতরণ না করলে শুধু ব্যাংক খাত নয়, পুরো অর্থনীতিই ঝুঁকিতে পড়বে। এজন্য তারা বাংলাদেশ ব্যাংককে আরও কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026