মার্চে রফতানি আয় বেড়েছে ১১.৪৪ শতাংশ

সদ্যবিদায়ী মার্চে মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪২৪ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১১ দশমিক ৪৪ শতাংশ।

সোমবার (৭ এপ্রিল) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মার্চে বেড়েছে দেশের রফতানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৪ শতাংশ। ২০২৪ সালের মার্চে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৮১ কোটি ২৩ লাখ ডলার।

তৈরি পোশাক খাত- 
মার্চে মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ কোটি ৯৯ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩০৬ কোটি ৯৪ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৮০ কোটি ৬৩ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১২ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। এছাড়া ১৬৪ কোটি ৩৬ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১১ দশমিক ৮২ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, মার্চে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে। তবে কমেছে কৃষি পণ্যের। হোম টেক্সটাইলের রফতানি আয় ৩ দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৯৬ লাখ ডলারে। আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ২২ দশমিক ৬৪ শতাংশ। মার্চে রফতানি হয়েছে ৯ কোটি ৪৫ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।

এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ২৫ দশমিক ৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৪৫ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৮ কোটি ৬৯ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চে মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৩ হাজার ৭১৯ কোটি ১৩ লাখ মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬৩ শতাংশ বেশি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026