মার্কিন ক্রেতারা বন্ধ করছে রপ্তানি আদেশ, বিপাকে ব্যবসায়ীরা

যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিদেশি ব্র্যান্ড এবং ক্রেতা প্রতিষ্ঠানগুলো এখন নানান হিসাবনিকাশ করছে। নতুন শুল্ক কে পরিশোধ করবে, তা নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে কোনো কোনো ক্রেতা প্রতিষ্ঠান। ইতোমধ্যে মার্কিন ক্রেতারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক প্রস্তুতকারক বাংলাদেশ থেকে অর্ডার বন্ধ করতে শুরু করেছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারক প্রতিষ্টানগুলো। সোমবার (৭ এপ্রিল) ফ্রান্স ২৪ ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০০৮ সাল থেকে পোশাক রপ্তানির ব্যবসা করছেন এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান। তিনি প্রতিমাসে প্রায় এক লাখ মার্কিন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠান। তিনি ফ্রান্সের সংবাদমাধ্যম এএফপিকে জানান, ‘আমার ক্রেতা গত রোববার ৩ লাখ মার্কিন ডলার মূল্যের চামড়ার পণ্য- যেমন ব্যাগ, বেল্ট এবং ওয়ালেটের শিপমেন্ট বন্ধ করার অনুরোধ করেছেন। ওই ক্রেতা দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে পণ্য নিতো। কিন্তু এখন দুজনই এই বিষয়ে অনিশ্চিত।

উইকিটেক্স-বিডির পোশাক প্রস্তুতকারক এ কে এম সাইফুর রহমানকে জানান, আমার মার্কিন ক্রেতা দেড় লাখ মার্কিন ডলার মূল্যের শিপমেন্ট বন্ধ করার অনুরোধ করেছেন। ওই মার্কিন ক্রেতা বলেছেন, অতিরিক্ত খরচ তাদের গ্রাহকদের উপর চাপানো সম্ভব নয়, সুতরাং আমাদের মূল্য কমাতে হবে।

এরইমধ্যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সরকার মনোনীত প্রশাসক মো. আনোয়ার হোসেন মার্কিন ক্রেতাদের কাছে সমঝোতার জন্য এক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, আমরা জানি- বেশ কয়েকটি ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতা ইতিমধ্যে বাংলাদেশি সরবরাহকারীদের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। কিছু ক্ষেত্রে প্রভাব কমাতে সম্ভাব্য ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন। আমরা পরিস্থিতির গুরুত্ব বুঝি, তবে প্রাথমিক পর্যায়ে সরবরাহকারীদের ওপর বোঝা চাপানো কেবলই চাপ বাড়াবে। আমরা এই সময়ে বিনীতভাবে আপনাদের ধৈর্য এবং সমর্থন প্রার্থনা করছি।

সাবেক বিজিএমইএ পরিচালক মোহিউদ্দিন রুবেল জানান, কিছু ক্রেতা ইতিমধ্যেই শিপমেন্ট স্থগিত করার অনুরোধ করেছেন; যতক্ষণ না আরও কোনো ঘোষণা আসে। বিশেষত, ছোট ক্রেতারা সরবরাহকারীদের ওপর চাপ সৃষ্টি করছেন। যাতে বাংলাদেশের ব্যবসায়ীরা পুরো শুল্কের দায়ভার নেয় অথবা খরচ ভাগাভাগি করে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শাফিকুল আলম গত রোববার জানান, গত শনিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শুল্কের প্রভাব মূল্যায়ন করতে জরুরি সভা করেছেন। ইতিমধ্যে তিনি শুল্কের প্রভাব নিয়ে ট্রাম্পকে চিঠি লিখেছেন।

বাংলাদেশ ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে। এরমধ্যে পোশাক শিল্প থেকে আসে ৭ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026