আমার বিকল্প খুঁজে পাওয়া কঠিন: সাকিব

সাকিব আল হাসান, মাঠে অসাধারণ সাফল্যের পাশাপাশি সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে, বিশেষ করে রাজনীতিতে সক্রিয় হয়ে তাকে নিয়ে বিতর্কও কম হয়নি। তবে এক ইংরেজি দৈনিককে দেওয়া বিস্তৃত সাক্ষাৎকারে সাকিব স্পষ্ট ভাষায় জানিয়েছেন কেন রাজনীতিতে এসেছিলেন, কী ছিল তার উদ্দেশ্য, এবং সেই সিদ্ধান্তকে তিনি এখনও সঠিক মনে করেন কিনা।

সাকিব বলেন, "যদি আমার রাজনীতিতে আসা ভুল হয়, তাহলে দেশের অন্য কোনো পেশার মানুষ—হোক সে ডাক্তার, ব্যারিস্টার বা ব্যবসায়ী—তাদের ক্ষেত্রেও সেটা ভুল হিসেবে বিবেচিত হবে। অথচ রাজনীতি করা প্রতিটি নাগরিকের অধিকার। ভোটাররাই সিদ্ধান্ত নেবে কাকে চাইবে। আমি মনে করেই নির্বাচনে অংশ নিয়েছিলাম, আর এখনো মনে করি সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ, আমার লক্ষ্য ছিল মাগুরার মানুষের জন্য কিছু করা।"

তিনি বিশ্বাস করেন, মাগুরার মানুষ তাকে চেয়েছিল এবং সেখানে নির্বাচন সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হয়েছিল।

"আমি বিশ্বাস করি, আমার এলাকায় আজও নির্বাচন হলে, আমার বিকল্প খুঁজে পাওয়া কঠিন," বলেন সাকিব।

রাজনীতিতে যুক্ত হওয়ার মূল কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "বড় কোনো পরিবর্তন আনতে হলে সিস্টেমের ভেতরে যেতে হয়। বাইরে থেকে পরিবর্তন আনা কঠিন। দেশের যাঁরা আজ নেতৃত্ব দিচ্ছেন, তারাও তো একসময় এই সিস্টেমের অংশ হয়েই তা করতে পেরেছেন। তাই আমার চিন্তাটা খুব পরিষ্কার—ধীরে ধীরে রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম।"

তবে তিনি স্বীকার করেন, সময় ও বাস্তবতা তার সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেয়নি। "নির্বাচনের পর মাগুরায় গিয়েছিলাম মাত্র তিন দিন। তারপর টানা ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলাম। দেশের বাইরে ছিলাম অনেকটা সময়। রাজনীতি বা এলাকার পরিস্থিতি বোঝার মতো সুযোগই পাইনি," বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে সাকিব জানান, তৎকালীন প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন রাজনীতিতে সক্রিয় হওয়ার দরকার নেই, বরং ক্রিকেটেই মনোযোগ দিতে। সাকিব বলেন, "আমি সেই পরামর্শই মেনে চলেছি। কোনো গোপন উদ্দেশ্য ছিল না। চাইলে রাজনীতিতে পুরোপুরি ব্যস্ত হয়ে যেতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমার পরিকল্পনা ছিল—চ্যাম্পিয়নস ট্রফির পর ধীরে ধীরে অভিজ্ঞতা নিয়ে মাঠে নামা।"

সমালোচকদের উদ্দেশে সাকিব বলেন, "যারা বলছেন আমি ভুল করেছি, তারা অনেকেই মাগুরার ভোটার নন। মাগুরার মানুষ জানে আমি কী করতে পারি। তাদের বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি।"

তিনি আরও বলেন, "ভবিষ্যতে যে-ই ক্ষমতায় আসুক, তারা চিরস্থায়ী নয়। তাই পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি রাজনীতিতে এসেছিলাম কেবল মাগুরার মানুষের জন্য। কোনো ব্যক্তি স্বার্থে নয়। আমার লক্ষ্য ছিল একদম পরিষ্কার।"

সব মিলিয়ে সাকিবের বক্তব্যে উঠে এসেছে, তার রাজনীতিতে আসাটা ছিল ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত—জনপ্রিয়তাকে পুঁজি করার চেষ্টা নয় বরং দীর্ঘমেয়াদে মানুষের জন্য কিছু করার আন্তরিক ইচ্ছা থেকেই নেওয়া এক পদক্ষেপ। তবে সময় ও পরিস্থিতির কারণে সে পথটা আপাতত স্থগিত।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026
img
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরে যেতাম: সিয়াম আহমেদ Feb 02, 2026
img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026
img
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা Feb 02, 2026
img
আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির Feb 02, 2026
img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026