বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৪ জন। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আইসিইউতে রয়েছেন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান হাসপাতালটির পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দীন।

পরিচালক বলেন, আটজনের অবস্থা আশঙ্কাজনক। ১৩ জনের অবস্থা তাদের চেয়ে একটু ভালো (সিভিআর)। বাকি ২৩ জনের অবস্থা ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকের ব্যাপারে তিনি বলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। রোগীদের প্রত্যেকের ব্যাপারে তিনি খোঁজখবর নিয়েছেন।

কাউকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে হবে কি না তা ৪৮ ঘণ্টার আগে বলা সম্ভব না বলে জানান হাসপাতালটির পরিচালক।

পরিচালক জানান, প্রতি ১২ ঘণ্টা অন্তর অন্তর জ্যেষ্ঠ চিকিৎসকরা মিলে বসবেন। পাশাপাশি প্রতি ঘণ্টায় তারা রোগীদের প্রযোজ্য চিকিৎসার ব্যবস্থা করছেন।

নাসির উদ্দীন বলেন, সারা পৃথিবীতে দগ্ধদের চিকিৎসা অবস্থা একই রকম। আমরা এখানে যে সিদ্ধান্ত নিচ্ছি, সেগুলো একক কারো নয়। বিশেষজ্ঞ টিমের প্যানেলের মতামতের ভিত্তিতে এবং সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকের পরামর্শ আলোকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি।

সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক কতদিন থাকবেন এমন প্রশ্নে তিনি বলেন, বিদেশ থেকে আগত চিকিৎসক কতদিন থাকবে এ বিষয়ে তিনি কোনো কিছু জানাননি। তিনি যতদিন প্রয়োজন মনে করবেন ততদিন আমাদের সঙ্গে থাকবেন। 

কেএন/টিএ


Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026