সম্পূরক বৃত্তি ও জকসু বাস্তবায়নে জবি শিবিরের পাঁচ দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুনির্দিষ্ট পাঁচটি দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই অবহেলার শিকার হচ্ছে। আমরা আর বঞ্চনার শিকার হতে চাই না। প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করলে তা ছাত্রসমাজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।

তিনি আরও বলেন, আমাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নযোগ্য। প্রশাসন চাইলে আমরা সহযোগিতা করব। তবে দাবি উপেক্ষা করা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সংগঠনটির পাঁচ দফা দাবি হলো-

১. বিশেষ সিন্ডিকেট থেকে অনুমোদিত নীতিমালা ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিধি আকারে সংযুক্ত করতে হবে।
২. বিধি অনুমোদনের পরপরই রোডম্যাপ ঘোষণা করে ৪৫ কার্যদিবসের মধ্যে জকসু নির্বাচন আয়োজন করতে হবে।
৩. আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা প্রণয়ন করতে হবে।
৪. নীতিমালা প্রণয়নের ১৫ কার্যদিবসের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করতে হবে।
৫. ইউজিসি ও মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী অক্টোবর থেকেই বৃত্তি কার্যক্রম চালু করতে হবে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকর-মৃণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026