ঢাবি শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর অঙ্গীকার সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে রেজিস্ট্রার ভবনকে ‌‘পেপারলেস’ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, নির্বাচনে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেলে প্রশাসনিক কাজের দীর্ঘসূত্রিতা, আমলাতান্ত্রিক জটিলতা ও অযথা হয়রানির অবসান ঘটিয়ে রেজিস্ট্রার ভবনকে আধুনিক ও ডিজিটালাইজড করা হবে।

বুধবার (২৭ আগস্ট) ঢাবির প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাদিক অভিযোগ করেন, ভর্তি থেকে শুরু করে যেকোনো প্রশাসনিক কাজ করতে হলে বর্তমানে শিক্ষার্থীদের একাধিকবার আবেদন জমা দিতে হয়—হলে, বিভাগে, অনলাইনে, এমনকি ব্যাংকেও আলাদাভাবে লেনদেন করতে হয়। সব প্রক্রিয়া শেষ করার পরও রেজিস্ট্রার ভবনে এসে শিক্ষার্থীদের প্রায়ই ‘লাঞ্চের পর আসেন’, ‘আগামীকাল আসেন’ ধরনের ভোগান্তির শিকার হতে হয়।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি জয়ী হলে প্রশাসনিক ভবন পুরোপুরি ডিজিটাল করা হবে। শিক্ষার্থীরা হলে বসেই অনলাইনে সব ধরনের আবেদন ও পেমেন্ট করতে পারবেন। বিদেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘উচ্চশিক্ষা সেল’ গঠন করা হবে, যা অনলাইনে সার্টিফিকেট যাচাই, প্রেরণসহ যাবতীয় সেবা দেবে।”

এছাড়া রেজিস্ট্রার ভবনে পার্টটাইম চাকরির সুযোগ তৈরি করে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিকাশের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026