সমাজটা অমানবিক হয়ে যাচ্ছে: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমাদের সমাজটা অমানবিক হয়ে যাচ্ছে। এর ফলে আগামী ভবিষ্যৎ যে কী দাঁড়াবে, তা নিয়ে আমরা সবাই চিন্তিত। অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে সমস্যাগুলো ক্রমশ বেড়েই চলেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় রায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন মেনন।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, আমরা যারা ষাটের দশকে ছাত্র আন্দোলন করতাম, তখন অগ্রজ হিসেবে আমাদের পথ দেখাতেন অজয় রায়। একইসঙ্গে শেখাতেন হাতে-কলমে। বাস্তবতার নিরিখে বিভিন্ন লেখার মধ্য দিয়ে তিনি বিভিন্ন সময়ে আমাদের পথ দেখিয়েছেন। সোচ্চার ছিলেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এমন একটা সময়ে অজয় দার লেখনি আমরা বিশেষভাবে স্মরণ করি। কেননা, তিনি লেখনীর মাধ্যমেই আমাদের বিভিন্ন সময়ে পথ দেখিয়েছেন।

রাশেদ খান মেনন বলেন, ‘অজয় রায়ের সারা জীবনের সংগ্রাম ছিল সহিষ্ণু সমাজের নির্মাণ। এই পরিস্থিতির মধ্যে অজয় রায় আমাদের অনুপ্রেরণা জোগান প্রতিনিয়ত।’

অজয় রায়ের স্মৃতিচারণা করেন তার বন্ধুভাজন সহযোগী সাবেক বিচারপতি কাজী এবাদুল হক বলেন, মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম। অনেক রাজনৈতিক নেতাকেই দেখেছি, ক্ষমতায় গিয়ে মানুষের জন্য কিছু করার কথা বলতেন সব সময়। অজয় রায় ক্ষমতায় না থেকেও মানুষের কল্যাণে ব্রতী ছিলেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী বলেন, ‘সমাজে যে বৈষম্য আছে, তা থেকে মানুষকে মুক্ত করে একটি মানবিক সমাজ নির্মাণই অজয় রায়ের লক্ষ্য ছিল। রাজনীতির বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীর মানুষকে সামাজিক আন্দোলনে যুক্ত করার লক্ষ্যে অবিচল ছিলেন আমৃত্যু। ছিলেন এক মানবদরদি মানুষ।’

সারোয়ার আলী বলেন, মুদ্রার এক পিঠের সঙ্গে অন্য পিঠের ব্যবধান অনেক। একদিকে উন্নয়ন চলছে, সামাজিক নানা সূচকে আমরা এগিয়ে যাচ্ছি। অন্যদিকে মাঠপর্যায়ে রাজনীতিক, প্রশাসন ও অপরাধী চক্র মিলে এক দুষ্টচক্র তৈরি হয়েছে। এর কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ। এখন মনে হচ্ছে, খোদ মুদ্রাটাই না অচল হয়ে যায়।

২০১৬ সালের ১৭ অক্টোবর প্রয়াত হন বাংলাদেশের বাম-প্রগতিশীল আন্দোলনের পুরোধা-ব্যক্তিত্ব অজয় রায়। ১৯২৮ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে তার জন্ম। তার বাবা প্রমথ নাথ রায় ভারতের বারানসি বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষার অধ্যাপক ছিলেন। ছাত্রজীবনের মার্ক্সবাদে দীক্ষিত হন অজয় রায়।

জড়িয়ে পড়েন কমিউনিস্ট আন্দোলনে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নানা গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। পার্টির মুখপত্র সাপ্তাহিক ‘একতা’র সম্পাদক ছিলেন অনেক দিন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হন স্নাতকে। কারাবন্দী অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অর্জন করেন মাস্টার্স ডিগ্রি। তার লেখা অনন্য একটি বই ‘বাংলা ও বাঙালি’। ইতিহাস, অর্থনীতি ও রাজনীতির এমন অনেক গ্রন্থের লেখক তিনি।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়। ১৯৯৮ সালে সম্মিলিত সামাজিক আন্দোলন নামে একটি সংগঠন গড়ে তোলেন। আমৃত্যু সেই সংগঠনের সভাপতি ছিলেন। ২০১০ সালে ‘সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ’ প্রতিষ্ঠা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার,  বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, মুক্তিযোদ্ধা মুকুল চৌধুরী, ডা. শাহনেওয়াজ হোসেন, ন্যাপের সংগঠক আব্দুস সাত্তারসহ বিশিষ্টজনেরা।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ Feb 02, 2026
img
নির্বাচন নিয়ে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে: প্রেস সচিব Feb 02, 2026
img
ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে: হাসনাত Feb 02, 2026
img
বিয়ের আগে রেট্রো রোমান্স, প্রি ওয়েডিং ফটোশুটে রণজয় ও শ্যামৌপ্তি Feb 02, 2026
img
ইরান ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ, চক্রান্ত ব্যর্থ হবে: সিনিয়র কমান্ডার Feb 02, 2026
img
হাইকোর্টের এক বিচারপতির পদত্যাগ Feb 02, 2026
img
একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না : সালাহউদ্দিন আহমদ Feb 02, 2026
img
ভোটে ১৬ হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির Feb 02, 2026
img
যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান Feb 02, 2026
img
নারীকে ব্ল্যাকমেইল, আবারও গ্রেপ্তার হতে পারে নোবেল Feb 02, 2026
img
অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জিএম কাদের Feb 02, 2026
img
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির Feb 02, 2026
img
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর Feb 02, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি ৬ হাজার ১৫০ কোটি টাকা Feb 02, 2026
img
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটারসেনের Feb 02, 2026
img
একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার Feb 02, 2026
img
প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে গায়িকা চ্যাপেল রোয়ান Feb 02, 2026
img
চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের Feb 02, 2026
img
নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026