খবর
অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুটি মামলায় গোল্ডেন মনিরের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মনিরের বিরুদ্ধে তিনটি মামলা করে র্যাব।
অর্থপাচারকারীদের জাতীয় বেইমান ও দেশের শত্রু বলে আখ্যা দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিদেশে অর্থ পাচারকারীদের একটি তালিকা ১৭ ডিসেম্বরের মধ্যে আদালতে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।