রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার সঙ্গে বসবাস করার অভ্যাস গড়ে তুলতে হবে। করোনার সাথে লড়াই করার পাশাপাশি দেশের চলমান উন্নয়ন কাজও নিশ্চিত করতে হবে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্য বিধি মেনে সবাইকে সব কাজ চালিয়ে যেতে হবে।
লকডাউন তুলে নেয়ার বিনিময়ে হেফাজতের আমির বাবুনগরী স্বেচ্ছায় জেলে যাওয়ার বক্তব্যকে ভন্ডামি বলে আখ্যা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)। এক বিবৃতিতে দলটি দাবি করেছে, চটকদার বক্তব্য দিয়ে হেফাজত নেতা বাবুনগরী সরকারের কাছে নিজের দ্বৈততা ও ধূর্ততার প্রমাণ দিয়েছেন।