সিলেটে শিশু নাঈম হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

সিলেটের দক্ষিণ সুরমায় ১১ বছরের শিশু মোজাম্মেল হোসেন নাঈম হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

বুধবার সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক ইনাম চৌধুরী এ রায় দেন। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামের মৃত মো. আফতাব আলীর ছেলে মো. ইসমাইল আলী (২২), একই এলাকার ইছহাক আলীর ছেলে মো. মিঠুন মিয়া (২০), ভার্থখলা বাসিন্দা বিপ্লব ওরফে বিপলু (১৮) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার নাদবুদ গ্রামের মো. আবুল কাশেমের ছেলে জুনেদ হোসেন (১৯)। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এছাড়া মামলায় রুবেল আহমদ নামের এক আসামি খালাস পেয়েছেন।

মামলার বর্ণনা দিয়ে পিপি আব্দুল মালেক জানান, ২০১১ সালের ১৪ অগাস্ট তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু নাঈম। ২০ অগাস্ট নাঈমের বাবা আব্দুল হক বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে তার বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করা হয়।

একই বছরের সালের ২৬ নভেম্বর দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক মো. হারুন মজুমদার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন।

 

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026