টাইব্রেকারে ফ্লামেঙ্গোকে ২-১ গোলে হারিয়ে গ্লোবাল চ্যাম্পিয়ন পিএসজি

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের ২৪ ঘণ্টা পর মাঠে নেমে টাইব্রেকারে উড়িয়ে মারলেন উসমান দেম্বেলে। কিন্তু তার ও দলের হতাশা মুহূর্তেই মুছে দিলেন একজন, মাতভেই সাফানভ। অবিশ্বাস্য দৃঢ়তায় টাইব্রেকারে একে একে চারটি শট ঠেকিয়ে দিলেন এই রুশ গোলরক্ষক। ফ্লামেঙ্গোর স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি। 

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বুধবার রাতে শিরোপা জয়ের ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর, টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতেছে লুইস এনরিকের দল।

পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা এবং আক্রমণ আধিপত্য করা পিএসজি খাভিচা কাভারাৎসখেলিয়ার গোলে এগিয়ে যায়।বিরতির পর ঘুরে দাঁড়িয়ে জর্জিনিয়োর সফল স্পট কিকে সমতায় ফেরে ব্রাজিলের ক্লাবটি।



এরপর অনেক চেষ্টা করেও আরেক গোলের দেখা আর পায়নি পিএসজি; নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও সমতা ধরে রেখে ম্যাচ টাইব্রেকারে টেনে নেয় সপ্তাহ দুয়েক আগে চার দিনের ব্যবধানে কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান সেরি আ জয়ী দলটি। এরপর শুরু পেনাল্টি শুট আউটের রোমাঞ্চ।

নিজেদের প্রথম শটে দুই দলই গোল পায়। এরপরই সাউল নিগেসের শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন সাফানভ। এবং এরপর ফ্ল্যামেঙ্গোর আর কেউ তাকে পরাস্ত করতে পারেনি।

যদিও এগিয়ে যাওয়ার ওই সুযোগ কাজে লাগাতে পারেননি দেম্বেলে, উড়িয়ে মারেন তিনি। ফ্ল্যামেঙ্গোর দ্বিতীয় শুটার পেদ্রোর প্রচেষ্টাও সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে আটকে দেন। এরপর নুনো মেন্দেস সফল হলে ২-১ এ এগিয়ে যায়।

পিএসজির তৃতীয় শট নেওয়া ব্র্যাডলি বার্কোলার প্রচেষ্টা ঠেকিয়ে অবশ্য উত্তেজনা জাগান ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক। তবে, সাফানভের বিশ্বস্ত গ্লাভসে পিএসজির সব চিন্তা দূর হয়ে যায়। লিও পেরেইরার সোজাসুজি শট রুখে দেওয়ার পর, সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে লুইস আরাউহোর শট ঠেকিয়ে দেওয়া মাত্র শিরোপা জয়ের উৎসব শুরু হয়ে যায় পিএসজির।

মূল ম্যাচে প্রথম মিনিট থেকে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে পিএসজি। নবম মিনিটে ফাঁকা পোস্ট পেয়ে দূর থেকে শটে বল জালেও পাঠান ফাবিয়ান রুইস; কিন্তু তার আগ মুহূর্তেই বল বাইলাইন পার হয়ে যাওয়ায় ভিএআরের সাহায্যে কর্নার দেন রেফারি।

পজেশন ও আক্রমণে আধিপত্য ধরে রেখে প্রথমার্ধের শেষ দিকে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় পিএসজি। ডান দিক থেকে দিজিরে দুয়ের শট ঝাঁপিয়ে আটকালেও, গোলমুখে ছুটে যাওয়া কাভারাৎসখেলিয়ার পায়ে বল যাওয়া ঠেকাতে পারেননি গোলরক্ষক। প্রথম ছোঁয়ায় শটে অনায়াসে দলকে এগিয়ে নেন জর্জিয়ান ফরোয়ার্ড।

৫৯তম মিনিটে ডি-বক্সে দে আরাসকায়েতাকে পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস ফাউল করলে পেনাল্টি পায় ফ্লামেঙ্গো। ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন ইতালিয়ান ডিফেন্সিভ-মিডফিল্ডার জর্জিনিয়ো।

অসুস্থতার কারণে দলের গত দু ম্যাচে খেলতে পারেননি এবারের ব্যালন দ’র ও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী দেম্বেলে। ৭৮তম মিনিটে দুয়েকে তুলে তাকেই বদলি নামান পিএসজি কোচ।

মাঠে নামার পরপরই একটি হাফ-চান্স পান মঙ্গলবার ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ অ্যাওয়ার্ড পাওয়া দেম্বেলে। কিন্তু তার শট রক্ষণে প্রতিহত হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিটেও তিনি পারেননি অসাধারণ কিছু করতে।

টাইব্রেকারেও তাকে ঘিরে ধরেছিল একরাশ হতাশা। তবে সাফানভের দুর্দান্ত পারফরম্যান্সে দেম্বেলেকে বেশিক্ষণ মন খারাপ করে থাকতে হয়নি।

জানুয়ারিতে চলতি বছরে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল পিএসজি, উঁচিয়ে ধরেছিল ফরাসি সুপার কাপ। এরপর বছরের মাঝামাঝি এসে ফরাসি কাপ, লিগ আঁ ও প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল জয়ের কীর্তি গড়ে প্যারিসের দলটি।

সাফল্যে রাঙা বছরের শেষটাও তারা করল আরেকটি ট্রফি জয়ের আনন্দে, বিশ্বের সেরা ক্লাবের মর্যাদায়।

এমআর 

Share this news on:

সর্বশেষ

শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026