বক্স অফিসে বাজিমাত দেখাল ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’। আর মুক্তির আগেই তথ্যচিত্রটিকে ঘিরে ছিল সন্দেহ, বিদ্রুপ আর ব্যর্থতার পূর্বাভাস। অনেকেই ধরে নিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে। কিন্তু মুক্তির পর ছবিটি যেন উল্টো গল্প লিখতে শুরু করেছে। উত্তর আমেরিকার বক্স অফিসে প্রত্যাশার চেয়েও শক্ত অবস্থান নিয়ে যাত্রা শুরু করেছে এই বিতর্কিত তথ্যচিত্র।

প্রাথমিক হিসাব বলছে, শুক্রবার (৩০ জানুয়ারি) মুক্তির পরই তথ্যচিত্রটি প্রথম সপ্তাহেই ৮ মিলিয়ন ডলারের বেশি আয় করতে পারে। এই গতি অব্যাহত থাকলে বক্স অফিস তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসার সম্ভাবনাও রয়েছে ‘মেলানিয়া’র যা আগে খুব কম মানুষই কল্পনা করেছিলেন।

ওয়াশিংটন ডিসিতে ‘মেলানিয়া’র প্রিমিয়ার আয়োজন করা হয় শুক্রবার রাতে। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রিমিয়ারের পর থেকেই টিকিট বিক্রিতে নতুন গতি আসে বলে জানিয়েছেন প্রদর্শকেরা। বক্স অফিস পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে শীর্ষে থাকতে পারে দুটি নতুন সিনেমা ‘সেন্ড হেল্প’ এবং ইউটিউবার মার্ক ফিশবাখ অভিনীত ‘আয়রন লাং’। এর ফলে পেছনে পড়তে পারে জেসন স্ট্যাথামের নতুন অ্যাকশন ছবি ‘শেল্টার’। এমন ফলাফল হলে তা নিঃসন্দেহে বক্স অফিস বিশ্লেষকদের জন্য বড় চমক হবে।

তবে ‘মেলানিয়া’কে বুঝতে হলে শুধু আয় নয়, এর পেছনের প্রেক্ষাপটটিও জানা জরুরি। এটি পরিচালনা করেছেন বিতর্কিত নির্মাতা ব্রেট র‍্যাটনার, যিনি এই তথ্যচিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর হলিউডে ফিরে আসার চেষ্টা করছেন। আর তথ্যচিত্রটির স্বত্ব কিনতে অ্যামাজন এমজিএম স্টুডিওস খরচ করেছে ৪০ মিলিয়ন ডলার যা একে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল তথ্যচিত্রে পরিণত করেছে।

শুধু নির্মাণ ব্যয়েই থেমে থাকেনি অ্যামাজন। বৈশ্বিক বিপণন ও প্রচারণায় খরচ করা হয়েছে আরও ৩৫ মিলিয়ন ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই ব্যয় হয়েছে প্রায় ১৫ মিলিয়ন ডলার। সাধারণত তথ্যচিত্রের ক্ষেত্রে এমন বিশাল প্রচারণা বাজেট বিরল। অতীতে কেবল আল গোরের ‘অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ’ ও মাইকেল মুরের ‘ফারেনহাইট ৯/১১’–এর মতো সিনেমাই এই ব্যতিক্রম দেখিয়েছে।



প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ১ হাজার ৭৭৮টি প্রেক্ষাগৃহ থেকে তথ্যচিত্রটি সর্বোচ্চ ৫ মিলিয়ন ডলার আয় করতে পারে। এমনকি টিকিট বিক্রির ধীরগতির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেক হল মালিক পূর্বাভাস নামিয়ে আনেন ২ থেকে ৪ মিলিয়ন ডলারে। কিন্তু শুক্রবার বিকেল থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, প্রায় সব বড় স্টুডিওই এখন দেখছে ‘মেলানিয়া’ ৮ থেকে ৯ মিলিয়ন ডলারের পথেই এগোচ্ছে।

তথ্যচিত্রর পেছনে রাজনৈতিক প্রচারণার ভূমিকা যে আছে, তা অস্বীকার করার সুযোগ নেই। ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সমর্থকদের তথ্যচিত্রটি দেখার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি রক্ষণশীল গোষ্ঠীগুলোর তৃণমূল পর্যায়ের প্রচারণা বিশেষ করে রিপাবলিকান–ঘেঁষা অঙ্গরাজ্যগুলোতে দর্শক টানতে সহায়তা করছে। তবে সমালোচকদের কাছ থেকে তথ্যচিত্রটি কোনও ছাড় পাচ্ছে না। প্রধান গণমাধ্যমগুলোতে প্রকাশিত রিভিউগুলো বেশ কঠোর ও নেতিবাচক। কিন্তু বক্স অফিস বিশ্লেষকদের মতে, ট্রাম্প–সমর্থকেরা এসব সমালোচনাকে ‘বামঘেঁষা মিডিয়ার পক্ষপাত’ হিসেবেই দেখছেন যা উল্টো দর্শক আগ্রহ বাড়াচ্ছে।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ডিআর কঙ্গোতে ভূমিধসে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা Feb 02, 2026
img
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন আলকারাস Feb 02, 2026
img
শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী Feb 02, 2026
img
এবার টটেনহ্যামের বিপক্ষে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি Feb 02, 2026
img
সারাদেশে পরিবর্তনের হাওয়া বইছে: মেজর (অব.) আখতারুজ্জামান Feb 02, 2026
img
তুরস্কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের Feb 02, 2026
img
শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড Feb 02, 2026
img

এপস্টেইন ফাইলস

প্রিন্স অ্যান্ড্রুকে তদন্তে সহযোগিতার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর Feb 02, 2026
img
ইউক্রেনের একটি বাসে রুশ ড্রোন হামলা, প্রাণ গেল ১২ জনের Feb 02, 2026
img
খালেদা জিয়ার নামে ভুয়া সংগঠনের কার্যালয় উচ্ছেদ Feb 02, 2026
img
ভিসা জটিলতা নিরসনে আমিরাতের মন্ত্রীর সহযোগিতা চাইলেন আসিফ নজরুল Feb 02, 2026
img

এনসিটি ইজারা ইস্যুতে আন্দোলন

চট্টগ্রাম বন্দরে আরও ১২ কর্মচারীকে বদলি Feb 02, 2026
img
ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক, সতর্কতা জারি Feb 02, 2026
img
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিনহা গ্রেপ্তার Feb 02, 2026
img
গুলশানে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল-১০ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার Feb 02, 2026
img
শেখ হাসিনা ও রেহানার তিন সন্তানসহ ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ Feb 02, 2026
img
বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে প্রাণ গেল শ্রমিকের Feb 02, 2026
img
যাদের চিন্তা ও ভাষা নারীদের প্রতি অসম্মানজনক, তাদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চাই না: ববি হাজ্জাজ Feb 02, 2026
img
অনুবাদে গুগলকে টেক্কা দিতে নতুন ঘোষণা চ্যাটজিপিটির Feb 02, 2026
img
হরর থ্রিলারে একসঙ্গে করণ জোহর ও আদিত্য রায় কাপুর Feb 02, 2026