ফেডারেশনের ব্যর্থতায় এশিয়ান মঞ্চে যাওয়া হল না বাংলাদেশ সাইক্লিস্টদের

৫-১১ ফেব্রুয়ারি সৌদি আরবে এশিয়ান রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের দুই নারী ও পুরুষ সাইক্লিস্টের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা। ফেডারেশন নির্দিষ্ট সময় ভিসা ও নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারায় বাংলাদেশের সাইক্লিস্টরা এশিয়ান পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছেন না।

এশিয়ান রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপের জন্য আয়োজকরাই ভিসার ব্যবস্থা করেছিলেন। এজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সাইক্লিস্টদের নাম এন্ট্রির বাধ্যবাধকতা ছিল। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন সেটি পারেনি। এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘এশিয়ান রোড চ্যাম্পিয়নশিপে কারা খেলবেন এজন্য একটি ট্রায়াল প্রয়োজন। সেই ট্রায়াল আয়োজনের প্রয়োজনীয় সময় ও স্থান আমরা দুই দফা পরিবর্তন করেছে নানা কারণে। আয়োজকদের অনুমতি এবং সম্মতি নিয়েই ১০ জানুয়ারি আমরা ট্রায়াল সম্পন্ন করি। এরপর পোর্টালে নিবন্ধন প্রক্রিয়া আর হয়নি আয়োজকরা বলছে সময় শেষ এখন সৌদি দূতাবাসের মাধ্যমে ভিসা করতে।’



সৌদি আরবে ক্রীড়া ইভেন্ট হলে সংশ্লিষ্টদের ভিসা সৌদি আরবই প্রেরণ করে। সাম্প্রতিক সময়ে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের কন্টিনজেন্টের ভিসা সৌদি আরব থেকে নির্দিষ্ট সময়েই এসেছে। সাইক্লিং ফেডারেশন বিলম্ব করায় বিড়ম্বনায় পড়েছে।

মাস খানেক আগে ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের সঙ্গে যোগাযোগের নির্দেশনা দিয়েছিল সৌদি আরব সাইক্লিং ফেডারেশন। তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সেই ভিসার আবেদনও করতে পারেনি ফেডারেশন। এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্য, ‘আয়োজকরা যখন বলল তারা ভিসা দিতে পারবে না। ঢাকা দূতাবাসে যোগাযোগ করতে আমরা সেখানে যোগাযোগ করি। সেখান থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ কিছু কাগজপত্রের নির্দেশনা দেয়। যোগাযোগ ও চিঠি চালাচালির পর সেই কাগজগুলো প্রক্রিয়া শুরু করি। সরকারি আদেশের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে আবেদন করেছিলাম। কয়েক দিন পর মন্ত্রণালয় থেকে জিও পাওয়া যায়।’

এশিয়ান রোড চ্যাম্পিয়নশিপে খাগড়াছড়ি জেলার শাহাদাত হোসেন আরিফ, রাকিবুল ইসলাম, বাংলাদেশ আর্মিও সুবর্ণা বর্মা, বিজিবি’র রাহেলা খাতুনের অংশ নেয়ার কথা ছিল। এশিয়ান পর্যায়ে বাংলাদেশের সাইক্লিংয়ের প্রতিনিধিত্ব করলেও ফেডারেশন তাদের কোনো আর্থিক সহায়তা দিতে পারবে না আগেই জানিয়েছে। এরপরও তারা সাইক্লিংকে ভালোবেসে নিজেরাই অর্থ সংস্থান করে যেতে চেয়েছিল। ভিসা ও নানা আনুষ্ঠানিকতায় চ্যাম্পিয়নশিপে অংশ না নিতে পেরে সাইক্লিষ্টরা বেশ হতাশ ও ক্ষুব্ধ। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসির মতো বিষয়ে পড়াশোনা করে হাসপাতালে উন্নত চাকরি ছেড়ে সাইক্লিংই ধ্যানজ্ঞান রাকিবুল ইসলামের। এশিয়ান রোড চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ মিস করায় রাকিব দুঃখ প্রকাশ করলেন এভাবে, ‘এশিয়ান রোড চ্যাম্পিয়নশিপে যেখানে ফেডারেশন কিংবা সরকারের অর্থায়নে সাইক্লিস্টদের খেলার কথা সেখানে সাইক্লিস্টরা নিজস্ব ব্যবস্থাপনায় যেতে রাজি হয়েছে। ভিসা তো আর খেলোয়াড় নিজে করতে পারে না। ফেডারেশনের একটি প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। আয়োজকদের সরাসরি ভিসা পাওয়া যায়নি, এরপরও প্রায় এক মাস হলেও ভিসার আবেদনও করা গেল না এটা খুবই দুঃখজনক। দেশের স্বার্থেই ফেডারেশনের দায়িত্বশীলতার পরিচয় দেয়া উচিত।’

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026