মসজিদে বিস্ফোরণ: জবানবন্দি শেষে কারাগারে বিদ্যুৎ মিস্ত্রি মোবারক

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনার মামলায় গ্রেপ্তার বিদ্যুতের মিস্ত্রি মোবারক হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দেড় ঘণ্টা ধরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাউছার আলমের আদালতে এ জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানিয়েছেন, আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে দিয়েছিন মোবারক হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক বাবুল হোসেন জানিয়েছেন, জবানবন্দিতে আসামি মোবারক হোসেন মসজিদ কমিটির সম্মতিতে সে মেইন লাইনের প্যানেল বোর্ড থেকে শুরু করে মসজিদের এসি ও সব লাইনের কাজ করেছেন বলে স্বীকার করেছেন। এছাড়া এ মসজিদের দুইটি বিদ্যুৎ লাইনের একটি অবৈধ সে কথাও মোবারক স্বীকার করেন।

দুই দিনের রিমান্ড শেষে মোবারকের আদালতে জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গত সোমবার এ মামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের বহিষ্কৃত চার কর্মকর্তাসহ আটজনের জামিন দেয় আদালত।

গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন দুই জন।

বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: বিদ্যুৎ মিস্ত্রি মোবারক দুইদিনের রিমান্ডে

ফতুল্লায় বিস্ফোরণ: আরেক মুসল্লিসহ ৩৪ জনের মৃত্যু

মসজিদে বিস্ফোরণ: জামিন পেলেন তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026