ধর্ষণ বিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ

নোয়াখালী অভিমুখে ধর্ষণবিরোধী লংমার্চের ওপর ফেনীতে হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাধ অবরোধ করেছে কয়েকটি সংগঠন।

বুধবার দুপুরে শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়।

এসময় জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে কাঁটাবন মোড় হয়ে আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান কর্মসূচী পালিত হয়।

কর্মসূচী চলাকালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, আমরা গত ৫ অক্টোবর থেকে ৯ দফা দাবিতে আন্দোলন করছি। এরই অংশ হিসেবে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরি করতে আমরা ঢাকা টু নোয়াখালী শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি পালন করেছিলাম।

কিন্তু ফেনীতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের কর্মসূচিতে ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে। ওই ঘটনার প্রতিবাদেই আমাদের আজকের আন্দোলন।

প্রসঙ্গত দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গত ৫ অক্টোবর থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে ১৬ ও ১৭ অক্টোবর ঢাকা থেকে নোয়াখালীর পথে লংমার্চ কর্মসূচি পালন করেন তারা।

১৭ অক্টোবর লংমার্চটি ফেনী শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মোড় এলাকায় পৌছলে তাতে হামলা চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026