© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগ নিষিদ্ধে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মের আত্মপ্রকাশ

শেয়ার করুন:
আওয়ামী লীগ নিষিদ্ধে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মের আত্মপ্রকাশ

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৫ পিএম | ০৬ মে, ২০২৫
জুলাই মাসে সংঘটিত গণহত্যার প্রতিবাদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ৩৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন জোট ‘জুলাই ঐক্য’ মঙ্গলবার (৬ মে) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

জোটে অংশ নেওয়া সংগঠনের মধ্যে রয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, এলায়েন্স ফর ডেমোক্রেসি, বিপ্লবী ছাত্র পরিষদ, একতার বাংলাদেশ, রক্তিম জুলাই এবং স্টুডেন্ট রাইট ওয়াচসহ মোট ৩৫টি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

ঘোষণাপত্র পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হয়, যেখানে ছাত্র ও জনতার আন্দোলনের মধ্য দিয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ সংঘটিত হয়। কিন্তু ৮ মাস পার হলেও সেই ঘটনায় জড়িতদের বিচার হয়নি বলে অভিযোগ করেন তিনি।

জোটের নেতারা দাবি করেন, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ না করলে ‘গণহত্যার পুনরাবৃত্তি’ ঘটতে পারে। সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি হিসেবে ৭ মে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।


এসএস/টিএ

মন্তব্য করুন