ছাত্রদের উপদেষ্টা করা বিরাট ভুল হয়েছে : মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দু-একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয়-স্বজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছেন। এতে দেশের ক্ষতি হলো, তাদেরও ক্ষতি হলো। ছাত্রদের উপদেষ্টা করা বিরাট ভুল হয়েছে।
রবিবার (১ জুন) দুপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনাসভায় মেজর হাফিজ এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ছাত্ররা যে রাজনৈতিক দল গড়েছেন, সেটি আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। তারা যদি এখনই ক্ষমতায় যাওয়াকে বাদ দিয়ে দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল।

কিন্তু অল্প বয়সে মন্ত্রিপরিষদে ঢুকিয়ে দিয়ে তাদের নষ্ট করে দেওয়া হলো।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ছাত্রদের ভুল পথে পরিচালিত করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ছাত্রসমাজের এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার বয়স। এরপর তারা চাইলে সনদ নিয়ে এসে রাজনীতি করতে পারেন।

কিন্তু এখন তারা বারবার তদবির করে, মবোক্রেসি করে, সচিবালয়ে হাজির হয়ে অটোপাসের দাবি করেন।

এটি সম্মানজনক নয়। এই লড়াকু ছাত্রদের ভুল পথে পরিচালিত করেছে বর্তমান উপদেষ্টা পরিষদ।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন, ‘একটি মহলের স্বাধীন বাংলাদেশ ভালো না লাগায় এখন সেকেন্ড রিপাবলিকের কথা আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে।’ তিনি বলেন, ‘বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলার কথা বলা হচ্ছে।

সংবিধান তো যেকোনো নির্বাচিত সরকার পরিবর্তন করতে পারে।

কিন্তু একাত্তরের গন্ধ আছে, মুক্তিযোদ্ধারা এর সঙ্গে জড়িত ছিলেন, সে কারণে একাত্তরের কোনো কিছুই এখন আর ভালো লাগে না।’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপি আশাহত হয়েছে উল্লেখ করে মেজর হাফিজ বলেন, ‘ইউনূস সাহেব অসত্য কথা বলেছেন। জাপানে গিয়ে তিনি বলেছেন, একটিমাত্র দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। অথচ ৪২টি দল তার সামনে গিয়ে বলেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই।’

বিএনপির এই নেতা বলেন, ‘৯ মাস যুদ্ধের পর দেশকে স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা যখন বলবেন, অবিলম্বে নির্বাচন হওয়া প্রয়োজন, এর জন্য আর কারো সার্টিফিকেটের প্রয়োজন হবে না।’

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যাদের অতীতে কোনো ত্যাগ-তিতিক্ষা ছিল না, তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছেন বলে অভিযোগ করেন মেজর হাফিজ। তার মতে, ইয়াহিয়া, এরশাদ, হাসিনার মতো স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দোলন করার কোনো নজির না থাকলেও অনেকে এখন উপদেষ্টা হয়ে গেছেন। অথচ যারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, তারা উপদেষ্টা পরিষদে নেই।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে যা কিছু সংস্কার হবে, নির্বাচিত সংসদ করবে। তাই তিনি দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026
img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img

‘সাহাব আল-আরদ’

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026